হোম > রাজনীতি

আন্দোলনে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের দাবি সিপিবির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলন ও পরবর্তী সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে সরকারের প্রতি দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। 

আজ বুধবার দলটির কেন্দ্রীয় সদস্য লুনা নূর স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবি জানিয়েছেন সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। 

বিবৃতিতে নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এ পর্যন্ত দুই শতাধিক ছাত্র–জনতা নিহত ও কয়েক হাজার মানুষের আহত হওয়ার খবর নানা মাধ্যমে এসেছে। নিহত, আহতদের পূর্ণাঙ্গ তালিকা, আহতদের প্রকৃত অবস্থা দেশবাসী জানতে চায়। নেতারা এই তালিকা প্রকাশের দাবি জানান। 

তাঁরা আরও বলেন, এই আন্দোলনে জীবন দানকারীদের দেশবাসী ভুলবে না। তাঁদের সংগ্রামের অনুপ্রেরণায় নিজেদের অধিকার আদায়, সরকারের পদত্যাগ, চলমান দুঃশাসনের অবসান ও ব্যবস্থা বদলের সংগ্রাম গড়ে তুলতে হবে। 

নীতিহীন, ক্ষমতাশ্রয়ী, দুর্বৃত্তায়িত রাজনীতি, লুটপাটের অর্থনীতির কারণে আজ এই সংকট তৈরি হয়েছে জানিয়ে তাঁরা বলেন, একদিকে আয় কমে যাওয়া আর অন্যদিকে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। দুর্নীতি–লুটপাটের ভয়াবহ চিত্র, টাকা পাচার ও ব্যাংক ডাকাত–ঋণখেলাপিদের খবর প্রকাশিত হতে থাকলেও তা চাপা পড়ে যাচ্ছে। গ্রাম শহরের শ্রমজীবী মেহনতি মানুষের দুঃসহ জীবনের খবর গুরুত্ব পাচ্ছে না। প্রচারমাধ্যমে নানা ধরনের নিষেধাজ্ঞা চলছে।

সীমান্তে পুশ ইনের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে: ইসলামী আন্দোলন

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি

আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে, তা বড় দুই দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম

গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না: মুশফিক উস সালেহীন

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মরদেহ রাখা হবে হিমঘরে

তোফায়েল আহমেদ মারা গেছেন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ কল্পনাপ্রসূত: তাসনিম জারা