হোম > রাজনীতি

সরকার, প্রশাসন ও জনগণকে নসিহত করলেন হেফাজত আমির  

নিজস্ব প্রতিবেদক

সরকার ও প্রশাসনকে নসিহত করেছেন হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, সরকার, প্রশাসন, জনগণ সবাইকে নসিহত করছি। আল্লাহকে ভয় করুন। তার আজাবকে ভয় করুন। হাসরের দিনের পাকড়াওকে ভয় করুন। এই জুলুমের শেষ একদিন হবে, পৃথিবীতে কোন জালিম চিরস্থায়ী হয়নি। 

আজ শুক্রবার হাটহাজারী মাদ্রাসার বড় মসজিদ বাইতুল করিমে জুমার নামাজের বয়ানে তিনি এ নসিহত করেন। 

বাবুনগরী পবিত্র কোরআনের সুরা শুরার ৩০ নাম্বার আয়াত পাঠ করে বলেন, ‘আমরা যত বিপদ-আপদে পতিত হই সব আমাদের কর্মের কারণেই। আমরা অন্যায় পথে চলি বলে আল্লাহ তায়ালা বিপদ দেন। আমাদেরকে পাপাচার, অন্যায়, জোর জুলুম পরিহার করতে হবে। না হয় খোদায়ি গজব থেকে কেউ রক্ষা পাবেন না।’

হেফাজতের আমির আরও বলেন, এই রোজার দিনে নিরাপরাধ আলেম-উলামাদের উপর অন্যায়ভাবে জুলুম আল্লাহ বরদাশত করবেন না। সারাদিন রোজা রেখে ইফতার করবে তার সুযোগ দিচ্ছেন না। তারাবীর নামাজ থেকে তুলে নিয়ে যাচ্ছে, সারারাত বাহিরে বাহিরে লুকিয়ে থেকে সাহরি খেতে আসে, ওখান থেকেও তুলে নিয়ে যাচ্ছে। রাতে ঘরে ঘরে তল্লাশির নামে মহিলাদের কষ্ট দিচ্ছে, নিরাপরাধ সাধারণ জনগণকেও হয়রানি করা হচ্ছে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের