হোম > রাজনীতি

ছাত্র অধিকার নেতা আখতারকে তুলে নেওয়ার অভিযোগ

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আখতার হোসেনকে পুলিশের তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে টিএসসির ভাসমান দোকানদারদের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করেন আখতার। পরে  চানখারপুলের দিকে যাওয়ার সময় শাহবাগ থানার উপ-পরিদর্শক রইস উদ্দিন তাকে গাড়িতে তুলে নেয় বলে অভিযোগ করেন তার সাথে থাকা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদিব।

এ বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার ওসি মামুন-অর রশিদ বলেন, এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। এ সম্পর্কে আমি কিছুই জানি না।

উপ-পরিদর্শক রইস উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। খুদে বার্তা পাঠানো হলেও জবাব দেননি রইস।

আরও পড়ুন:

হামে আক্রান্ত শিশুদের সুচিকিৎসার দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের বিক্ষোভ

সাধারণ মানুষের প্রত্যাশার জায়গা থেকে সরকার-বিরোধী দল ঐক্যবদ্ধ থাকব: পানিসম্পদমন্ত্রী

নির্বাচনে জাতীয় পার্টি ব্যয় করেছে ৫ লাখ টাকা

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি

শুভেন্দু অধিকারীকে জি এম কাদেরের অভিনন্দন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি