হোম > রাজনীতি

রাষ্ট্রপতির চিঠি পেয়েছে বিএনপি, যাবে না সংলাপে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশন (ইসি) গঠন নিয়ে রাষ্ট্রপতির চলমান সংলাপের আমন্ত্রণ পেয়েছে বিএনপি। সংলাপের চিঠি পাওয়ার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চিঠি পেলেও সংলাপের বিষয়ে বিএনপি তার অবস্থান বদলায়নি বলে জানান তিনি।

ফখরুল বলেন, ‘আজই (বুধবার) আমরা বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির সংলাপে অংশ নেওয়ার চিঠি পেয়েছি। তবে সংলাপ নিয়ে আমাদের যে অবস্থান, সেটা পরিবর্তন হয়নি। আমরা নিশ্চিতভাবেই সংলাপে অংশ নিচ্ছি না।’

রাষ্ট্রপতির সংলাপ শুরুর আগে থেকে এখন পর্যন্ত বিভিন্ন বক্তব্য-বিবৃতিতে সংলাপের বিষয়ে অনীহা দেখিয়ে আসছে বিএনপি। সংলাপ নয়, দলটির প্রধান চাওয়া এখন নির্দলীয় সরকারের। যে সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এদিকে সংলাপে অংশ না নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভা করার কথা জানিয়েছে বিএনপি। এরই মধ্যে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সভায় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সংলাপে অংশ নেয়নি বা নেবে না, এমন দলগুলোই দলটির পছন্দের তালিকায় থাকবে বলে জানিয়েছেন দলটির নীতিনির্ধারকেরা।

ইসি গঠন নিয়ে গত ২০ ডিসেম্বর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ। এরই মধ্যে বেশ কয়েকটি দল অংশ নিয়ে এই বিষয়ে তাদের মত দিয়েছে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের