হোম > রাজনীতি

শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে বক্তব্য বদলালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক

রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বঙ্গভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরানো নিয়ে করা মন্তব্যের সংশোধনী দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমে এ বিবৃতি দেন তিনি।

এতে বলা হয়—‘আজ ১২ নভেম্বর ২০২৪, মঙ্গলবার সকাল ১০-৩০ মিনিটে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় বিএনপি আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে “বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি সরানো উচিত হয়নি” মর্মে একটি সংবাদ অনলাইনে প্রকাশিত হচ্ছে।’

আরও বলা হয়, ‘আজ গণমাধ্যমে প্রকাশিত ‘বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে’ মর্মে একটি সংবাদের প্রতি আমার দৃষ্টি আকর্ষণ হয়। আমি মনে করেছিলাম, বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে, সেখান থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে। মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিসরুম থেকে।’

রিজভী বিবৃতি বলেন, ‘শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনে শেখ মুজিবের ছবি রাখার বাধ্যতামূলক আইন করা হয়েছে। ফ্যাসিবাদী আইনের কোনো কার্যকারিতা থাকতে পারে না। অফিস-আদালত সর্বত্রই দুঃশাসনের চিহ্ন রাখা উচিত নয়। অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য আমি দুঃখিত।’

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি: মাহফুজ আলম

চীন সফরে রওনা দিয়েছে বিএনপির প্রতিনিধিদল

এল নতুন সংগঠন ‘উন্মোচন’, করবে কৃষকের অধিকার ও শিকড়ের সন্ধান

কুষ্টিয়া ও শাহবাগের ঘটনায় পুলিশের ভূমিকার প্রতিবাদ ৫৫ নাগরিকের

সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় নেওয়া হলো মির্জা আব্বাসকে

রাস্তাটি মাত্র ১৮ ফুট প্রশস্ত, এলাকায় মুখ দেখাইতে পারি না: হাসনাত

মব করে হাসনাত আব্দুল্লাহর ওপর হামলা করেছে যুবদল, অভিযোগ যুবশক্তির

পয়লা বৈশাখে এনসিপির বর্ণিল শোভাযাত্রা, ছিল গানের আয়োজন ও মেলা

সংস্কার অধ্যাদেশগুলো বাদ দিয়ে জন-আকাঙ্ক্ষাকে অপমান করা হচ্ছে: জামায়াত

জনগণের কাঙ্ক্ষিত পরিবর্তিত বাংলাদেশ গড়ে তোলাই হোক অঙ্গীকার: জামায়াত আমির