হোম > রাজনীতি

যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণা শিগগিরই: মির্জা ফখরুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার পতনের চলমান যুগপৎ আন্দোলনের ছন্দপতন ঘটেনি বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুব শিগগিরই এই আন্দোলনের যৌথ ঘোষণা আসবে বলে জানান তিনি। 

আজ রোববার গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ ও বিএনপির লিঁয়াঁজো কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ কথা জানান। 

মির্জা ফখরুল বলেন, ‘যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে আমরা আলোচনা করেছি। বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আরও কীভাবে দৃঢ় করা যায়, সে নিয়েও কথা বলেছি। আন্দোলনকে কীভাবে আরও সামনে নিয়ে যাওয়া যায়, সে বিষয়ে কথা বলেছি। আমরা আশা করছি চলমান যুগপৎ আন্দোলন সামনে আরও বেগবান হবে।’ 

যুগপৎ আন্দোলন এবং এই আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর সম্পর্কে ছন্দপতন ঘটেছে কী না—জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমাদের মধ্যে কোনো ছন্দপতন ঘটেনি, এটা খুব পরিষ্কার। এখানে কৌশলগত কারণে এবং বাস্তবতার ভিত্তিতে আমাদের মধ্যে একটা বোঝাপড়া আছে যে, কর্মসূচিগুলো তারা তাদের মত করে পালন করবে, আমরা আমাদের মত করেও কিছু কিছু কর্মসূচি দেব। কিন্তু মূল জায়গায়, আন্দোলনের মূল দাবিতে একমত হয়েই আমরা যুগপৎ আন্দোলন করছি।’
 
যৌথ কর্মসূচির ঘোষণার বিষয়ে আলোচনা চলছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘খুব শিগগিরই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নেব। সিদ্ধান্ত নিয়ে যৌথ ঘোষণা নিয়ে সামনে আসব।’ 

এসময় গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, ‘আমরা যে যুগপৎ ধারার আন্দোলন করছি, সেই আন্দোলনকে সারা দেশের রাজনৈতিক দলগুলো, যারা এই সরকারের অধীনে নির্বাচন চায় নির্বাচনের আগে সরকারের পদত্যাগ চায়, এসব বিষয়ে একটা যৌথ ঘোষণার কথা আছে। এ বিষয়ে আমরা কথা বলেছি। কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু অসুস্থতায় দেশের বাইরে আছেন। দলের সাংগঠনিক কিছু, কর্মকাণ্ডও অবশিষ্ট আছে। সব ঠিক হয়ে গেলে অল্প সময়ের মধ্যে যৌথ ঘোষণা আসবে বলে আশা করছি।’ 

সংবাদপত্রের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘সেখানে সম্প্রতি প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেপ্তার এবং পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে মামলার তীব্র্র নিন্দা জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করার ব্যাপারে আমরা একমত হয়েছি।’ 

বৈঠকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব মোযাজ্জেম হোসেন আলালসহ আরও অনেকে অংশ নেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের