হোম > রাজনীতি

শান্তি মিছিলের নামে অশান্তি করছে আ.লীগ: মির্জা আব্বাস 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শান্তি মিছিলের নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ অশান্তি করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ অভিযোগ করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন এই সভার আয়োজন করে। 

সভায় মির্জা আব্বাস বলেন, ‘এই সরকার একটা তামাশা শুরু করেছে। আমরা যখন কোনো কর্মসূচি ঘোষণা করি, তখন কাদের সাহেবরা শান্তি মিছিলের নামে অশান্তি করে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘কাদের সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিবকে নিয়ে কথা বলেন। তাঁদের বিষয়ে কোনো কথা বলতে গেলে দাঁত ব্রাশ করে নেবেন ও আয়নায় চেহারা দেখে নেবেন।’ 

মির্জা আব্বাস আরও বলেন, ‘কাদের সাহেব সব সময় বলেন নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার সুযোগ নাই। কিন্তু আমরা বলব এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করতে হবে। ১৯৯৬ সালে জামায়াত ও আওয়ামী লীগ মিলে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছে। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংযুক্ত করেছেন খালেদা জিয়া। এখন আবার এই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার যুক্ত করে নির্বাচন করতে হবে।’ 

প্রতিবাদ সভায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেন, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবীর রিজভীসহ অনেক কেন্দ্রীয় নেতাকে ফ্যাসিবাদী সরকারের নির্দেশে জামিন দেওয়া হচ্ছে না। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের