হোম > রাজনীতি

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন ছাড়া অন্য কোনো চোরাগলি দিয়ে সরকারকে উৎখাত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না—বিএনপি মহাসচিবের এই মন্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিই হচ্ছে বাংলাদেশের অস্তিত্ব, অগ্রগতি এবং সমৃদ্ধির প্রধান অন্তরায়।’

আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অস্তিত্ব সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত বলেও দাবি করে সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আর্থসামাজিক ও ভূরাজনৈতিক সব ক্ষেত্রেই বাংলাদেশের অবস্থান অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও সুসংহত হয়েছে।’ 

বিএনপির উদ্দেশে কাদের বলেন, ‘বিরোধিতার নামে তারাই এ দেশের অস্তিত্বকে বিপন্ন করতে নানামুখী ষড়যন্ত্র ও চক্রান্তে লিপ্ত রয়েছে। ইনডেমনিটি অধ্যাদেশের মতো পাশবিক মানসিকতা লালন-পালনকারী বিএনপি এবং ২১ আগস্টের ভয়াবহ গ্রেনেড হামলার মাধ্যমে গণহত্যা সংঘটনকারী অপরাধী খুনি তারেক রহমান ও তার দলের নেতারাই হলো এ দেশের শান্তি ও স্থিতিশীলতার প্রধান প্রতিবন্ধক।’ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘জাতির অস্তিত্ব হাজার বছর ধরে ছিল, আছে এবং থাকবে। বরং হঠকারী রাজনীতির জন্য বিএনপির অস্তিত্ব টিকে থাকবে কি না, সেটাই আজ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।’

যুক্তরাজ্যে থাকা দণ্ডিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘তারেক রহমানকে দেশে আনতে বিএনপির আন্দোলন’ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘তাদের পলাতক আসামিকে দেশে ফিরিয়ে আনতে বাধাটা দিচ্ছে কে? বরং আওয়ামী লীগ ও সরকারও চায় তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে কৃত অপরাধের শাস্তি কার্যকর করতে। বুকে সৎসাহস থাকলে সে দেশে ফিরে আসুক, এর জন্য আন্দোলনের প্রয়োজন নেই।’

আওয়ামী লীগ সব ক্ষেত্রে ব্যর্থ—বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, ‘তাহলে কি বিএনপি বিরোধী দল হিসেবে সফল? আন্দোলন ও নির্বাচনে যাদের ব্যর্থতা ছাড়া কিছুই নেই, তাদের মুখে এ কথা মানায় না।’

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত ভিন্নমত সহ্য করতে পারে না: ছাত্রদল

ফ্যাসিবাদের উঁকি দেওয়ার চেষ্টা প্রতিহত করা হবে: রিজভী

মঙ্গলবার সারা দেশে প্রতিবাদ মিছিল করবে যুবদল

মঙ্গলবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির