হোম > রাজনীতি

হাইকোর্টে জামিন পেলেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জোবাইদা রহমান। ফাইল ছবি

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাঁর আপিল শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিচারিক আদালতের দেওয়া অর্থদণ্ড স্থগিত করে মামলার নথি তলব করেছেন উচ্চ আদালত।

আজ বুধবার শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামানের বেঞ্চ এ আদেশ দেন। জোবাইদার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল।

আইনজীবী এস এম শাহজাহান বলেন, আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন দিয়েছেন।

এর আগে তিন বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের জন্য ৫৮৭ দিনের বিলম্ব গতকাল মঙ্গলবার মার্জনা করেন হাইকোর্ট।

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও জোবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরের বছর তাঁদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।

২০২৩ সালের ২ আগস্ট ওই মামলার রায় দেন বিচারিক আদালত। রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর কারাদণ্ড এবং তাঁর স্ত্রী জোবাইদা রহমানের ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়। সাজার পাশাপাশি আদালত তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এ ছাড়া তারেক রহমানকে ৩ কোটি টাকা ও জোবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়।

এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ২২ সেপ্টেম্বর জোবাইদা রহমানের সাজা স্থগিত করে অন্তর্বর্তী সরকার। আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য ওই সাজা স্থগিত করা হয়।

এবার এনসিপির ‘জাতীয় জনজাতি জোট’ সংগঠনের আত্মপ্রকাশ

মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

দাম বৃদ্ধির পর তেলপাম্পে যানবাহনের লাইন উধাও নিয়ে প্রশ্ন আখতারের

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, আইন পাসে এটা প্রতিষ্ঠিত সত্য হয়েছে: আইনমন্ত্রী

শ্রমিকদের মর্যাদা উপেক্ষা করে সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির

নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশের মঞ্চ প্রস্তুত, আসছেন নেতা-কর্মীরা

আন্দোলন করতে পারি, বিদ্রোহ নয়: জামায়াত আমির

আমি একজন শিশু মুক্তিযোদ্ধা: সংসদে তাহের

আপনারা সমন্বয় করে বক্তব্য দিন—জঙ্গিবাদ ইস্যুতে সরকারকে নাহিদ