হোম > রাজনীতি

সমাবেশ ঘিরে বিএনপি সহিংসতা করলে সমুচিত জবাব: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১০ ডিসেম্বর গণসমাবেশ ঘিরে আন্দোলনের নামে বিএনপি যদি সহিংসতা করে, তাহলে জনগণকে সঙ্গে নিয়ে সমুচিত জবাব দেবে আওয়ামী লীগ। সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ বুধবার সচিবালয়ে ব্রিফিংকালে এ সতর্কতা দেন।

বিএনপি কেন তাদের সমাবেশের জন্য ১০ ডিসেম্বর বেছে নিয়েছে প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, ১৯৭১ সালে ১০ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যার নীল নকশা বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হয়। ১০ থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত বুদ্ধিজীবী হত্যার নৃশংসতম ঘটনা বাংলাদেশে সংঘটিত হয়। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সোহরাওয়ার্দী উদ্যানে কেন বিএনপি যেতে চায় না? সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তিনি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে, সেই ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ বিএনপির পছন্দ না-ও হতে পারে। যদিও ৭ মার্চের ভাষণকে জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে সর্বকালের সেরা ভাষণ হিসেবে।’ 

সোহরাওয়ার্দী উদ্যানের বিশাল জায়গা থাকতে বিএনপি কেন তাদের পার্টি অফিসের সামনে ৩৫ হাজার স্কয়ার ফুটের মতো একটা ছোট জায়গায় তাদের সমাবেশের জন্য বেছে নিল, প্রশ্ন ওবায়দুল কাদেরের। 

বিএনপির ১০ ডিসেম্বরের সমাবেশ ঘিরে আওয়ামী লীগ সতর্ক পাহারায় থাকবে বলেও জানান কাদের। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের