হোম > রাজনীতি

ব‍্যারিস্টার ফুয়াদের গ্রেপ্তার নিয়ে ফেসবুক তোলপাড়, এবি পার্টি জানাল ‘ভুয়া’

আজকের পত্রিকা ডেস্ক­

ব‍্যারিস্টার ফুয়াদ। ফাইল ছবি

আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেপ্তার হয়েছেন বলে রাতভর ফেসবুকে তোলপাড় চলার পর ভোরে বিষয়টিকে ‘ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা’ বলে খারিজ করে দিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

আজ সোমবার ভোর ৬টার দিকে এবি পার্টির ফেসবুক পেজে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানান সহকারী প্রচার সম্পাদক রিপন মাহমুদ।

এতে বলা হয়, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু জানিয়েছেন, তার দলের সাধারণ সম্পাদক ব‍্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ গ্রেফতার হওয়ার সংবাদটি ভুয়া ও মিথ্যা প্রোপাগান্ডা।

ব্যারিস্টার ফুয়াদের বক্তব্য দাবি করে গতকাল রোববার ফেসবুকে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে ফুয়াদের মতো দেখতে এক ব্যক্তিকে সেনাবাহিনী ও রাষ্ট্রপতিকে নিয়ে কটূক্তি করতে শোনা যায়। ওই ব্যক্তি ‘ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার’ হুমকিও দেন।

এই ভিডিও প্রকাশের পর ফুয়াদকে গ্রেপ্তারে দাবি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর রাতে তাকে গ্রেপ্তারের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এই প্রেক্ষিতেই মজিবুর রহমান মঞ্জু ক্ষুদেবার্তা পাঠান।

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা