হোম > রাজনীতি

শেরপুরে শফিকুর রহমান, নিহত রেজাউলের সন্তানকে কোলে নিয়ে কবর জিয়ারত

শেরপুর প্রতিনিধি

নিহত রেজাউলের সন্তানকে কোলে নিয়ে তাঁর কবরের পাশে মোনাজাত করছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

শেরপুরে জামায়াত নেতা নিহত রেজাউল করিমের শিশুসন্তানকে কোলে নিয়ে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ (১ ফেব্রুয়ারি) রোববার বেলা সাড়ে ১১টায় শ্রীবরদী উপজেলার গোপালখিলা এলাকায় নিহত রেজাউল করিমের বাড়িতে গিয়ে তাঁর কবর জিয়ারত করেন। এ সময় তিনি নিহত রেজাউল করিমের বাবাকে সান্ত্বনা দেন।

কবর জিয়ারতের পর স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন তিনি। ঘটনার চার দিন পরও কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন জামায়াতের আমির। তাঁর সঙ্গে জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ছামিউল হক ফারুকী, শেরপুর শেরপুর-৩ আসনের প্রার্থী নুরুজ্জামান বাদলসহ স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির রোববার বেলা ১১টায় গোপালখিলা খেলার মাঠে হেলিকপ্টারে অবতরণ করেন। শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে শফিকুর রহমানের।

এদিকে দীর্ঘদিন পর তাঁর শেরপুর সফরকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। জনসভা ঘিরে সকাল থেকেই শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে জমায়েত হতে শুরু করেছেন নেতা-কর্মীরা।

জনসভা ঘিরে সব ধরনের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাদাপোশাকে পুলিশ মোতায়েন রয়েছে, গুরুত্বপূর্ণ ও উঁচু ভবনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জামায়াত আমিরের টুইটার অ্যাকাউন্ট হ্যাক একটি দলের সাইবার টিমের চক্রান্ত: জুবায়ের

জামায়াত আমিরের অ্যাকাউন্ট ‘হ্যাক’ হলে ১২ ঘণ্টা পর জিডি কেন—প্রশ্ন বিএনপির

শফিকুর রহমানের পোস্ট নিয়ে আলোচনা, সাইবার হামলার কথা জানাল জামায়াত

১১ দলীয় জোটকে ভোট দিতে জনগণ ঐক্যবদ্ধ: হাসনাত আবদুল্লাহ

তারেকের ‘হ্যাঁ’ ভোটের ডাকে সরকারে স্বস্তি

বছরের পর বছর উধাও থেকে মজলুমদের বলে গুপ্ত আর সুপ্ত: জামায়াত আমির

হান্নান মাসউদের পথসভায় হামলা, আহত ৩

কোনো কোনো মহল ভোটকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে: তারেক রহমান

তারেক রহমানের নির্বাচনী প্রচারে কোকোর স্ত্রী শামিলা

ধানের শীষে ভোট দিয়ে ‘স্বৈরাচারের জবাব’ দেওয়ার আহ্বান তারেক রহমানের