হোম > রাজনীতি

ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠিত হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না: শাকিল উজ্জামান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আলোচনা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান। ছবি: সংগৃহীত

ভোটের অনুপাতে উচ্চকক্ষ বাস্তবায়ন হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা শেষে তিনি এই কথা বলেন।

শাকিল উজ্জামান বলেন, ‘ভোটের অনুপাতে উচ্চকক্ষের সংখ্যানুপাতিক নির্বাচন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সংখ্যানুপাতিক নির্বাচনে উচ্চকক্ষ বাস্তবায়ন হলে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না।’

শাকিল আরও বলেন, ‘বিগত সময়ে আমরা দেখেছি, ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনা জনগণের ম্যান্ডেট ছাড়াই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে স্বৈরাচারী কায়দায় জনগণের ওপর জুলুম-নির্যাতন চালিয়েছে। উচ্চকক্ষে ভোটের অনুপাতে সংখ্যানুপাতিক নির্বাচন হলে শেখ হাসিনার মতো কেউ আর স্বৈরাচারী হতে পারবে না।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের