হোম > রাজনীতি

ঢাকায় রোববারের জনসভা বাতিল করল বিএনপি

আজকের পত্রিকা ডেস্ক­

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজধানী ঢাকায় আগামী রোববারের জনসভার কর্মসূচি বাতিল করেছে বিএনপি। আজ শুক্রবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী বলেন, গতকাল আমরা একটি কর্মসূচি ঘোষণা করেছিলাম। পরবর্তীতে নেতাদের সভায় আলাপ-আলোচনা করে ৮ তারিখের সমাবেশ বাতিল করেছি। পূর্বনির্ধারিত সমাবেশের পরিবর্তে তারেক রহমান আগামী ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

গতকাল ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই জনসভার ঘোষণা দিয়ে জানিয়েছিলেন, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার নেতা-কর্মীরা এ জনসমাবেশে অংশ নেবেন।

সংবিধানের প্রস্তাবনায় ‘আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’ পুনস্থাপন করা হবে: তারেক রহমান

নাসীরুদ্দীন পাটোয়ারীর ৮ দফা ইশতেহার ঘোষণা

বিএনপির নির্বাচনী ইশতেহারে যা আছে

নতুন জালিমদের আবির্ভাব দেখতে চায় না মানুষ: নাহিদ ইসলাম

জুলাই শহীদদের নামে হবে আঞ্চলিক অবকাঠামো

শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব: অ্যাডভোকেট মোকাম্মেল

জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব: তারেক রহমান

‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের রপ্তানি সম্প্রসারণসহ বিএনপির ইশতেহারে ৯ প্রতিশ্রুতি

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি, ছাত্রদলে ১১ হল ভিপি ও জিএস

একটি দল মামলা দিয়ে মানুষের কাছ থেকে খাজনা তুলেছে: জামায়াতের আমির