হোম > রাজনীতি

পদত্যাগ করে ছাত্রদের দলের দায়িত্ব নিন: প্রধান উপদেষ্টাকে দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে কথা বলছেন শামসুজ্জামান দুদু। ছবি: আজকের পত্রিকা।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পদত্যাগ করে ছাত্রদের রাজনৈতিক দলের দায়িত্ব নিতে আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেন, ‘ছাত্ররা একটি রাজনৈতিক দল গঠন করেছে, যার বিরোধিতা অনেকেই করেছে, কিন্তু আমরা করিনি। ড. ইউনূস সত্যবাদী, সাহসী ও বিবেকবান মানুষ। তার যেহেতু এতই বিবেক, তাহলে উনাকে বলতে চাই, পদত্যাগ করে দলের দায়িত্ব গ্রহণ করুন। নির্বাচনে অংশ নিন। জনগণ ভোট দিলে বিএনপি আপনাকে সর্বপ্রথম অভিনন্দন জানাবে।’

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ কর্তৃক ‘সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

শামসুজ্জামান দুদু আরও বলেন, ‘বিএনপির ৫০ লাখ কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে চিকিৎসাহীন অবস্থায় জেল খাটতে হয়েছে। বিএনপি যে চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে, অন্য কোনো রাজনৈতিক দল এমন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবে না। বিএনপি রাস্তায় নামার আগেই নির্বাচন দিন। নইলে বলতে চাই, হাসিনার দিকে একটু তাকান। বিএনপি প্রতিবারই জনগণের সমর্থন ও ভালোবাসা নিয়েই ক্ষমতায় এসেছে। সুতরাং ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে।’

বিএনপির এই নেতা আরও বলেন, ‘শহীদ জিয়া প্রমাণ করে গেছেন, একটা মানুষ রাষ্ট্রের জন্য কতটা নিবেদিতপ্রাণ হতে পারে। তাঁর হাত ধরে যে রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়েছে, তা ফ্যাসিস্ট আওয়ামী লীগের জন্য হুমকিস্বরূপ। কারণ, বিএনপির একমাত্র পছন্দের বিষয় হলো গণতন্ত্র। শেখ মুজিবের সাড়ে তিন বছরে ক্ষমতা ছিল ফ্যাসিজমের চূড়ান্ত বহিঃপ্রকাশ। সদ্য স্বাধীন দেশে বিরোধী দলকে দাঁড়াতেই দেওয়া হয়নি। সর্বহারা পার্টির সিরাজ শিকদারকে ক্রসফায়ারে মেরে ফেলা হয়েছিল। দুর্ভিক্ষের লাখ লাখ মানুষ মারা গিয়েছিল। অথচ তখন তিনি তাঁর ছেলে শেখ কামালকে স্বর্ণমুকুট পরিয়ে বিয়ে করিয়েছিলেন। শেখ মুজিব সব রাজনৈতিক দলকে ব্যান করে দিয়েছিলেন।’

এ আলোচনা সভায় নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সভাপতি এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে আরও ছিলেন সাংবাদিক মোস্তফা কামাল মজুমদারসহ অনেকে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের