হোম > রাজনীতি

বিএনপি হচ্ছে সাম্প্রদায়িকতার পাইকার, জামায়াত হচ্ছে খুচরা বিক্রেতা: ইনু

কুষ্টিয়া প্রতিনিধি

সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক এমপি বলেছেন, ‘বিএনপি হচ্ছে সাম্প্রদায়িকতার পাইকার আর জামাত হচ্ছে খুচরা বিক্রেতা। অতএব বিএনপি জামাত সাম্প্রদায়িকতার হাতের এপিঠ-ওপিঠ। তাই সাম্প্রদায়িকতা এবং জঙ্গিবাদকে ক্ষমতার বাইরে রাখার জন্যই আমরা ১৪ দলীয় জোট একসঙ্গে নির্বাচন করব।’

আজ সোমবার সকালে কুষ্টিয়া মিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আধুনিক বাদ্যযন্ত্র প্রদান অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি। 

হাসানুল হক ইনু বলেন, আওয়ামী লীগের ছাতার তলে থাকা ঘরকাটা ইঁদুরেরা উন্নয়নের ফসল খেয়ে ফেলছে এবং ওই ছাতার তলে এখনো অনেক খন্দকার মোস্তাক চক্র বাসা বেঁধে আছে। খন্দকার মোস্তাকের প্রেতাত্মারা এখনো আওয়ামী লীগের মধ্যে আছে, যারা ১৪ দলীয় জোটের মধ্যে এখনো ভূমিকা রাখে।’ 

সাবেক এ তথ্যমন্ত্রী আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঐক্যের ওপর গুরুত্ব দিয়েছেন। সুতরাং শেখ হাসিনা এবং জাসদের ঐক্য থাকবে এবং উভয়ই সাম্প্রদায়িক চক্র রাজাকার এবং খুনি চক্রদেরকে ক্ষমতার বাইরে রাখতে চান।

বিএনপি-জামায়াত জোটের বিষয়ে ইনু বলেন, বিএনপি যতক্ষণ পর্যন্ত মীমাংসিত বিষয়কে অমীমাংসিত করার রাজনীতি পরিত্যাগ না করবে, যতক্ষণ পর্যন্ত জাতির পিতাকে শিকার করবে না, যতক্ষণ পর্যন্ত ১৫ই আগস্ট বেগম খালেদা জিয়ার কেক কাটা বন্ধ করবে না এবং সংবিধান মানবে না, তত দিন পর্যন্ত জামাত থাক বা না থাক বিএনপি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ বলে আমি মনে করি।’ 

দ্রব্যমূল্যের প্রসঙ্গে ইনু বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি একটি সাময়িক সমস্যা। এটা কোনো স্থায়ী সমস্যা নয় কিন্তু সাময়িক জনগণের দুর্ভোগকে পুঁজি করে, সমাধান না করে যারা ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য ক্ষমতার খেলা খেলছে, তারা অমানবিক কাজ করছে মনে করেন তিনি। 

এ সময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদের, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন সহ জেলা ও উপজেলা জাসদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের