হোম > রাজনীতি

জাপা ও শরিক যেসব প্রার্থীর জন্য আসন ছেড়ে দিল আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি ও ১৪ দলের শরিকদের জন্য ছয়টি—মোট ৩২টি আসন ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ।

আজ রোববার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া নির্বাচন কমিশনে (ইসি) তালিকা জমা দিয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।

আওয়ামী লীগের ছেড়ে দেওয়া ২৬টি আসনে জাপার প্রার্থীরা হলেন—ঠাকুরগাঁও-৩ আসনে হাফিজ উদ্দিন আহম্মেদ, নীলফামারী-৩ রানা মো. সোহেল, নীলফামারী-৪ আহসান আদিলুর রহমান, রংপুর-১ হোসেন মকবুল শাহরিয়ার, রংপুর-৩ জি এম কাদের, কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ, গাইবান্ধা-১ শামীম হায়দার পাটোয়ারী, গাইবান্ধ-২ মো. আব্দুর রশিদ সরকার, বগুড়া-২ শরিফুর ইসলাম জিন্নাহ, বগুড়া-৩ মো. নুরুল ইসলাম তালুকদার, সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান, পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার, বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিটু, পিরোজপুর-৩ মো. মাশরেকুল আলম (রবি), ময়মনসিংহ-৫ সালাহ উদ্দিন আহমেদে (মুক্তি), ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম, কিশোরগঞ্জ-৩ মো. মুজিবুল হক, মানিকগঞ্জ-১ মোহা. জহিরুল আলম রুবেল, ঢাকা-১৮ শেরীফা কাদের, হবিগঞ্জ-১ মো. আব্দুল মুনিম চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ মো. আব্দুল হামিদ, ফেনী-৩ মাসুদ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম-৫ আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৮ আসনে মো. সোলায়মান আলম শেঠ এবং নারায়ণগঞ্জ-৫ আসনে সেলিম ওসমান। এই আসনগুলোতে নৌকা প্রতীকের প্রার্থী থাকবে না। 

 এ ছাড়া ১৪ দলীয় জোটের অংশ হিসেবে জাতীয় পার্টির (জেপি) আনোয়ার হোসেন মঞ্জুর জন্য পিরোজপুর-২ আসনে; ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেননের জন্য বরিশাল-২ আসনে ও ফজলে হোসেন বাদশার জন্য রাজশাহী-২ আসনে; জাসদের এ কে এম রেজাউল করিম তানসেনের জন্য বগুড়া-৪ আসনে, হাসানুল হক ইনুর জন্য কুষ্টিয়া-২ আসনে ও মোশারফ হোসেনের জন্য লক্ষ্মীপুর-৪ আসনে আওয়ামী লীগ নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নিয়েছে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের