হোম > রাজনীতি

বিএনপি নেতা হান্নান শাহর স্ত্রী আর নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, প্রয়াত ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ. স. ম হান্নান শাহর সহধর্মিণী সৈয়দা ফাররুখ সুলতানা (নাহিদ হান্নান) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে মারা যান তিনি। তিনি উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

গুরুতর অসুস্থ অবস্থায় গত ৮ জুলাই তাঁকে সিএমএইচ এ ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে ১০ জুলাই তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা হান্নান শাহ ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে অবসরে যাওয়ার পর বিএনপিতে সক্রিয় হন। ১৯৯১ সালে খালেদা জিয়ার মন্ত্রিসভার সদস্য ছিলেন তিনি। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

রামপালে সড়কে হতাহতের ঘটনায় জামায়াতের শোক

রাষ্ট্রপতি ৩ কারণে অপরাধী, তাঁর বক্তব্য আমরা এই মহান সংসদে শুনতে পারি না: শফিকুর রহমান

সংসদে ওয়াকআউটের পর ফেসবুকে যা লিখলেন হাসনাত আবদুল্লাহ

তিন দাবিতে সংসদ ভবনের সামনে এনসিপির অবস্থান

সংসদের প্রথম অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আয়োজন করতে হবে: নাহিদ

প্রথম সংসদ অধিবেশন: প্ল্যাকার্ড হাতে সংসদের প্রবেশপথে থাকবেন এনসিপির প্রার্থীরা

বাংলাদেশকে উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার সুযোগ এসেছে: মির্জা ফখরুল

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: মির্জা ফখরুল

প্রধানমন্ত্রীর সঙ্গে এবি পার্টির প্রতিনিধিদলের সাক্ষাৎ