হোম > রাজনীতি

ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে: জামায়াত নেতা তাহের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: আজকের পত্রিকা

ট্যাক্স-নির্ভর বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আজ বৃহস্পতিবার রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর জাতীয় সংসদ ভবনের এম এ জি ওসমানী গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

তিনটি বিষয় উল্লেখ করে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘ট্যাক্স-নির্ভর বাজেট হয়ে গেছে। আমাদের দেশে ট্যাক্স আহরণের যে পদ্ধতি এবং ইনফিশিয়েন্সি আছে...চার লাখ কোটি টাকার যে বিষয়টা ছিল, এটা যে পরিমাণ হয়েছে, এই পরিমাণ কাভার করতে পারবে কি না, সন্দেহ। হঠাৎ করে এত জায়গায় জাম্প করতে পারবে কি না, সেটাও। অ্যাডমিনিস্ট্রেশন এবং জনগণকে কীভাবে এটার সঙ্গে অ্যাটাস্ট করা এবং অ্যাচিভ করার বিষয়টিও আছে। এগুলো দেখার বিষয় আছে, যদি মানুষের ওপরে অন্যায়-জুলুম না করে লিগ্যাল ওয়ে ট্যাক্স আদায় করে, যদি এই টার্গেটে পৌঁছে যায়, ইটস গুড। কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে এইভাবে একটু ডিফিকাল্ট হবে বলে আমরা মনে করছি।’

দ্বিতীয় নম্বর উল্লেখ করে জামায়াত নেতা বলেন, ‘এখানে একটা মৌলিক বিষয় আমাদের বাজেটে মিস হয়ে গেছে। সেটা হচ্ছে, এই বাজেট, যেটা দেওয়া হয়েছে, এখানে দুর্নীতি না হওয়ার বিষয়টি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। করাপশন রোধ করাটা এখানে খুব বেশি ইম্পর্ট্যান্ট। কিন্তু সরকার এমন কোনো নীতিমালা দিতে পারে নাই, যাতে করে এখানে কোনো করাপশন হবে না।’

তাহের বলেন, ‘আমরা দেখছি, কিছু নিউ ডাইমেনশনকে এখানে নিয়ে আসা হয়েছে, যেসব ব্যাপারে বাংলাদেশের কোনো অভিজ্ঞতা পূর্বে ছিল না। সুতরাং, এগুলোর ইমপ্লিমেন্টেশনের ক্রাইটেরিয়া কী হয়, সে বিষয়টিও দেখার আছে। সবটা মিলেই আমরা মনে করি যে, করাপশন রোধ করার একটা বিষয় ফাইনালি এখানে ইনক্লুড থাকা উচিত, যাতে করে যতটুকুই বাজেট আমরা আহরণ করতে পারি, ততটুকুই যেন মাঠে গিয়ে এটা কার্যকর হয়।’

তৃতীয় নম্বর উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, ‘আর একটা হচ্ছে যে, বিদেশি ঋণের ওপরে নির্ভরশীলতা অনেক বেশি। তো, আপনারা জানেন যে, ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, আইএমএফ যারা ছিল, তারা কিন্তু লোন রিলিজ করতে চাচ্ছে না। কারণ, তারা সন্ধিহান যে, গুণগত কোনো পরিবর্তন আদৌ এখানে আসবে কি না। যেটার আমরা লক্ষণ দেখছি, কয়েক মাসের ভেতরে যে আসলে দুর্নীতি আগের চেয়ে কমছে—এটা বলা যাচ্ছে না। বরং মানুষ চাঁদাবাজির ব্যাপারে এটা বলছে, আগে ১০ টাকা যেটা ছিল, এখন সেখানে ৩০ টাকা দিতে হয়, ২০ টাকা দিতে হয়। এগুলো অনলি মেজর ইস্যু যে, আপনি থিওরিটিক্যালি একটা কিছু বলা আর প্র্যাকটিক্যালি সেটার ইমপ্লিমেন্ট করা—দুইটার যে গ্যাপটা আছে, এটাকে তারা কীভাবে হ্যান্ডেল করবে, সেই বিষয়টা এখানে ইম্পর্ট্যান্ট।’

এই বাজেটের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হবে, তা বোঝা যাবে জনগণ কীভাবে সুবিধা পাচ্ছে—উল্লেখ করে তাহের বলেন, ‘জনগণের আকাঙ্ক্ষা কতটুকু পূরণ করবে, এটা তো তখনই বোঝা যাবে। এই আজকে পেশ করা বাজেট কীভাবে বাস্তবে আসছে এবং জনগণ কীভাবে সুবিধা পাচ্ছে—এসব বিষয় দেখলে। সুতরাং, সেই সময়ের জন্য আপনারা অপেক্ষায় থাকেন।’

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত মোটেই সঠিক হয়নি: শফিকুর রহমান

এত রাজস্ব আদায় এই সরকারের পক্ষে সম্ভব না: নাহিদ ইসলাম

দলীয় কর্মীদের লুটপাটের জন্য বাজেটের আকার বৃদ্ধি করা হয়েছে: হামিদুর রহমান আযাদ

বাজেটে উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের দিকনির্দেশনা নেই, বৈষম্য বাড়ার আশঙ্কা সিপিবির

এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট হিসেবে বিবেচিত হতে পারে: ড. আতিক মুজাহিদ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জামায়াত-শিবিরের বিরোধিতা করায় অন্তর্বর্তী সরকারের সময় কোণঠাসা হতে হয়েছে: মাহফুজ আলম

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘অসত্য’ বক্তব্য এক্সপাঞ্জের দাবি জামায়াত এমপির

এটা বাণিজ্য চুক্তি নয়, মার্কিন প্রশাসনের হুকুমনামা: আনু মুহাম্মদ

১২ জুন সব সীমান্তে সমাবেশের ঘোষণা ১১ দলের, রাজধানীতে ১৫ জুন