হোম > রাজনীতি

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশে আওয়ামী লীগের নেতা-কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়েছেন দলটির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা। আজ শনিবার বেলা ৩টা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ শুরু হয়। 

সমাবেশে যোগ দিতে বেলা ১টার পর থেকেই দলটির নেতা-কর্মীরা আসতে শুরু করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 

বিএনপিও আজ রাজপথে নেমেছে। দলটি নয়াপল্টনে কালো পতাকা মিছিল করেছে। 

আওয়ামী লীগের সূত্র বলেছে, বিএনপিকে রাজপথে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাই শান্তি ও গণতন্ত্র সমাবেশ কর্মসূচির মাধ্যমে রাজপথে সক্রিয় থাকবে তারা। গতকাল শুক্রবার দলীয় এক কর্মসূচিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপির উদ্দেশে বলেন, ‘আপনারা যত আন্দোলন করুন, আমাদের শান্তি ও গণতন্ত্র সমাবেশ অব্যাহত থাকবে।’ 

৭ জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় ও টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি হবে আওয়ামী লীগের প্রথম শান্তি সমাবেশ। তাই সমাবেশ সফল করতে একাধিক প্রস্তুতি সভা করেছে মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। জানা গেছে, প্রস্তুতি সভায় নেতাদের বড় জমায়েত করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। 

আওয়ামী লীগের নেতারা বলছেন, অতীত অভিজ্ঞতা বলছে, বিএনপি কর্মসূচির নামে সহিংসতা করে। ঢাকায় দলটি যাতে কোনো ধরনের অরাজকতা সৃষ্টি করতে না পারে, সে জন্য তাঁরা সব সময় সতর্ক ও সজাগ থাকবেন। 

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে ২০২২ সালের শুরু থেকে বিভিন্ন কর্মসূচি পালন করে বিএনপি। তবে ওই বছরের ১০ ডিসেম্বর থেকে রাজধানীতে বিএনপির সমাবেশের দিনে শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছিল আওয়ামী লীগ। শান্তি সমাবেশ অব্যাহত ছিল গত বছরের ২৮ অক্টোবর পর্যন্ত।

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর