হোম > রাজনীতি

মানুষের আহাজারি আর হাহাকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে: মির্জা ফখরুল  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার অবনতিসহ চারদিকে ভয়ানক নৈরাজ্য সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

আজ রোববার এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে না পেরে সাধারণ মানুষের আহাজারি আর হাহাকারে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষ অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছে। দু:শাসনের যাঁতাকলে পিষ্ট জনগণের কথা আড়ালে রাখার জন্যই সরকার নিজেদের ক্যাডারদের দিয়ে দেশব্যাপী সন্ত্রাসের পরিকাঠামো নির্মাণ করেছে। মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সারা দেশে এই অবৈধ সরকারকে প্রতিরোধ করার জন্য জনগণ সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। জনগণের উত্তাল প্রবাহ তাদের দিকে ধেয়ে আসছে। গণতন্ত্র ধ্বংস, আইনের শাসনকে মাটিচাপা দেওয়া, মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলার জন্য আওয়ামী সরকারের বিচার এদেশের মাটিতেই হবে।’ 

বিবৃতিতে মির্জা ফখরুল অভিযোগ করেন, গত ১১ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আল-আমিন মাহমুদ নেসার ও তাঁর বড় ভাই লেবুখালী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহরাব মাস্টার এবং আগের দিন ১০ মার্চ লেবুখালী ইউনিয়ন ছাত্রদল নেতা ইনসাফ শিকদারের ওপর আওয়ামী সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালিয়ে তাদের কুপিয়ে জখম করে।
 
বিবৃতিতে ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে বিচরের আওতায় আনার দাবি জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, ‘বাংলাদেশকে এখন দুর্বৃত্তদের আস্তানায় পরিণত করেছে বর্তমান সরকার। ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডাররা দেশের বিভিন্ন এলাকায় ডাকাতদের ন্যায় আস্তানা গড়ে তুলেছে। সরকার নিজের দলের দুর্বৃত্তদের লালন-পালন করে আসছে। বাংলাদেশে আইন, প্রশাসন, বিচার সবকিছু সরকারের নিয়ন্ত্রণে বলে দুর্বৃত্তরা জনপদের পর জনপদ বিরোধী দলসহ সাধারণ মানুষের রক্ত ঝরাচ্ছে।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের