হোম > রাজনীতি

ঢাকা-১০ ও মাগুরার দুই আসনের জন্য নৌকার মনোনয়ন ফরম কিনলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য তিনটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ শনিবার তাঁর পক্ষে থেকে একজন প্রতিনিধি বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

সাকিব আল হাসান ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন কিনেছেন বলে জানা গেছে। 

ঢাকা বিভাগের বুথের দায়িত্বে থাকা মাহমুদুল আসাদ রাসেল ঢাকা-১০ আসনে সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন। আর খুলনা বুথের দায়িত্বে থাকা শেখ মো. হাসান মেহেদী মাগুরা-১ ও মাগুরা-২ আসনের জন্য সাকিবের মনোনয়ন ফরম কেনার কথা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ঢাকা-১০ আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের শফিউল ইসলাম মহিউদ্দীন।

গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করেই ছাড়ব: শফিকুর রহমান

বেনজীরকে আটক দেশের পুলিশের কৃতিত্ব নয়, ইন্টারপোলের কৃতিত্ব: জামায়াত আমির

পুশ ইন নিয়ে সংসদে আলোচনা স্থগিত হওয়ায় জামায়াত এমপির সমালোচনা

তিন মাস পর পর বাজেট বাস্তবায়ন অগ্রগতি প্রকাশের দাবি গণসংহতির

এক মন্ত্রীই সব মন্ত্রণালয় চালান, প্রধানমন্ত্রীর কথাও তাঁকেই বলতে হয়: জামায়াত আমির

গণভোটের রায় মেনে নিন, জনগণকে রাজপথে ঠেলে দেবেন না: জামায়াত আমির

প্রস্তাবিত বাজেট অতিরিক্ত উচ্চাভিলাষী ও বিদেশি ঋণনির্ভর: গোলাম পরওয়ার

এনসিপির ডিপ্লোমা প্রকৌশলী সংগঠনের কেন্দ্রীয় কমিটি গঠন

ঘাটতি ও ঋণনির্ভরতার বাজেট: জাপার আনিসুল ইসলাম মাহমুদ

আওয়াজসর্বস্ব প্রতারণামূলক বাজেট: এনসিপি