হোম > রাজনীতি

‘হেফাজতের সহিংসতার ঘটনায় বিএনপি জড়িত’

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশজুড়ে হেফাজতে ইসলামের সহিংস আন্দোলনের সঙ্গে বিএনপি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের এ দাবি করেছেন।

মঙ্গলবার রাজশাহী সড়ক জোন, বিআরটিসি, বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন তিনি।

কাদের অভিযোগ করে বলেন, বিএনপি মহাসচিবের গত কয়েকদিনের কথাবার্তা শুনলে মনে হয়, বিএনপি হেফাজতে ইসলামের সাম্প্রতিক তাণ্ডবলীলার পৃষ্ঠপোষকই নয়, এসব সহিংস ঘটনায় তারা জড়িত ছিলও।

তিনি বলেন, কোনও দল বা আলেম ওলামা দেখে কাউকে গ্রেপ্তার করা হয়নি। যারা এ তাণ্ডবলীলার সঙ্গে সরাসরি জড়িত, বাড়ি ঘরে হামলা ও আগুন দিয়েছে, তাদের ভিডিও দেখে গ্রেপ্তার করা হচ্ছে।

সরকার গণবিচ্ছিন্ন হয়ে পড়েছে বিএনপি নেতাদের এমন দাবি প্রসঙ্গে কাদের বলেন, গত ১৩ বছর ধারাবাহিক ব্যর্থতার গ্লানিবোধ থেকে বিএনপি এসব কথা বলেন। প্রকৃতপক্ষে সরকার নয়, বিএনপিই জনগণ থেকে প্রত্যাখ্যাত ও গণবিচ্ছিন্ন।

তিনি বলেন, গণতন্ত্রের বন্ধুর পথ ধরে হাঁটছেন শেখ হাসিনা, বাধা বিপত্তি অতিক্রম করে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদানে অত্যন্ত আন্তরিক বর্তমান সরকার। কিন্তু বিএনপি এ পথে বড় বাধা, তাদের অসহযোগিতা এবং বাধার কারণেই গণতন্ত্রের মসৃণ যাত্রা বারবার হোঁচট খেয়েছে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গ্রাহকদের কাছে বিআরটিএ'র গ্রহণ যোগ্য করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়ে বলেন এ প্রতিষ্ঠানে হয়রানি আগের তুলনায় কমলেও কিছু কিছু এলাকায় অভিযোগ রয়েছে, সেগুলো বন্ধ করতে হবে।

এ সময় প্রকৌশলীদের দায়িত্ব পালনে সচেতন হওয়ার জন্য আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু মেয়াদ বৃদ্ধির প্রস্তাব আনবেন না। কাজটা মেয়াদের মধ্যেই সম্পন্ন করার চেষ্টা করুন। কাজের মান ঠিক রেখে, গতি বাড়াতে হবে। দ্রুত কাজ শেষ করতে হবে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের