হোম > রাজনীতি

ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় রোহিঙ্গা প্রত্যাবাসন করবে জামায়াত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

রাজধানীর বনানীতে একটি হোটেলে নির্বাচনী ইশতেহার ঘোষণা করে জামায়াত। ছবি: আজকের পত্রিকা

ক্ষমতায় গেলে রোহিঙ্গা সংকটের শান্তিপূর্ণ, টেকসই সমাধান ও রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তায় নিশ্চিত করা হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামী। আজ বুধবার রাজধানীর বনানীতে একটি হোটেলে আয়োজিত নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে এ কথা জানায় জামায়াত।

পররাষ্ট্রনীতি সম্পর্কে দলটি তাদের নির্বাচনী ইশতেহারে বলে, বিশ্বে বাংলাদেশ ও বাংলাদেশিদের মর্যাদা বাড়ানোর চেষ্টার পাশাপাশি বাংলাদেশি পাসপোর্টের মর্যাদা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখার কথাও উল্লেখ করা হয় ইশতেহারে। ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও থাইল্যান্ডসহ প্রতিবেশী ও নিকট প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সম্মান ও ন্যায্যতার ভিত্তিতে শান্তি, বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলা হবে।

মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক অগ্রাধিকারের ভিত্তিতে বাড়ানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, কানাডাসহ উন্নত বিশ্বের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সম্পর্ক তৈরি করা হবে বলেও জানিয়েছে জামায়াত।

এ ছাড়াও পূর্ব ইউরোপ, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানায় তারা।

জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় সক্রিয় সম্পৃক্ততা তৈরি করা হবে বলেও জানানো হয় জামায়াতের নির্বাচনী ইশতেহারে। বলা হয়, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং অর্থনৈতিক উন্নয়নের মতো বৈশ্বিক বিষয়গুলো মোকাবিলায় জাতিসংঘ এবং এর সহযোগী সংস্থাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ আরও জোরদার করা হবে। এ ছাড়াও সার্ক, আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাগুলোতে বাংলাদেশের সক্রিয় অংশগ্রহণ অব্যাহত রাখা হবে।

জাতিসংঘ শান্তি রক্ষাবাহিনীতে বাংলাদেশের অংশগ্রহণ অব্যাহত রাখা হবে বলেও উল্লেখ করা হয়। পাশাপাশি বৈধ ও স্বচ্ছ অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশ সমর্থন ও সহযোগিতা করবে বলেও জানায় জামায়াত।

বিচার লম্বা হওয়া মানে অপরাধীকে সহযোগিতা করা: ধর্ষণ-হত্যা নিয়ে জামায়াত আমির

সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: যুবশক্তি সভাপতি

আওয়ামী লীগ প্রশ্নে এখন যা চলছে, তা বড় দুই দলের ইনসিকিউরিটি: মাহফুজ আলম

গুরুত্বপূর্ণ দুই ব্যক্তি জামায়াতের সঙ্গে জোটের পক্ষে ছিলেন না: মুশফিক উস সালেহীন

তোফায়েল আহমেদের জানাজায় ‘জয় বাংলা’ স্লোগান, আটক ৫

তোফায়েল আহমেদের প্রথম জানাজা ধানমন্ডিতে, মরদেহ রাখা হবে হিমঘরে

তোফায়েল আহমেদ মারা গেছেন

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের উদ্বেগ ও প্রতিবাদ

বিএনপির সঙ্গে সমঝোতার অভিযোগ কল্পনাপ্রসূত: তাসনিম জারা

আগুন-সন্ত্রাসের মাধ্যমে বস্তিবাসীকে উচ্ছেদ করতে দেওয়া হবে না: আসিফ মাহমুদ