হোম > রাজনীতি

১০ ডিসেম্বর নিয়ে বিএনপি ‘ডিফেন্সিভ মুডে’ কেন, কৌতূহলী কাদের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঢাকায় ১০ ডিসেম্বরের বিভাগীয় মহাসমাবেশ নিয়ে বিএনপি লড়াকু মনোভাব পাল্টে রক্ষণাত্মক কৌশল নিয়েছে দাবি করে তার কারণ জানার কৌতূহল দেখিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রথম সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরও বলেন, যত ষড়যন্ত্রই হোক, বাংলাদেশ অনিশ্চয়তার দিকে যাবে না।

১০ ডিসেম্বরের কর্মসূচি নিয়ে বিএনপি ডিফেন্সিভ মুডে (রক্ষণাত্মক ভঙ্গিতে) কেন জানতে চান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর সামনে রেখে আক্রমণাত্মক ছিল বিএনপি। তবে তারা এখন ডিফেন্সিভ মুডে ( রক্ষণাত্মক ভঙ্গিতে) চলে গেছে।

বিএনপির নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১০ তারিখে (১০ ডিসেম্বর নিয়ে) আপনারা ডিফেন্সিভ মুডে কেন? মনে হলো, এই ক্ষমতা নিয়ে গেলেন। মনে হয়, এই হাওয়া ভবন এসে গেল। এরকম একটা ভাব ছিল না? সেটা গেল কোথায়? ... এখন ভিন্ন সুর! না জানি কী কৌশল! মুখে বলছে রক্ষণাত্মক অবস্থান, আর অন্তরে হচ্ছে আক্রমণাত্মক শোডাউন।’

ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন আসল খেলা, ফাইনাল খেলা। নির্বাচনে আসুন, তখন দেখা যাবে জনগণ কার সঙ্গে আছে। শেখ হাসিনার কত জনপ্রিয় নির্বাচনে আবারও টের পাবেন।’

বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রমের পার্থক্য দেখিয়ে তিনি বলেন, ‘বছরের পর বছর বিএনপির সম্মেলন হয় না, ঘরে বসে কমিটি হয়। এমন দল আওয়ামী লীগ নয় যে কেউ দাবি করলেই নেতা হয়ে যায়।’

বিএনপির প্ররোচনায় পড়ে বিশ্বব্যাংক পদ্মা সেতুর নির্মাণ থেকে সরে যায় দাবি করে কাদের বলেন, তার পরও পদ্মা সেতুসহ নানা উন্নয়ন কাজ চলছে। বিএনপি উন্নয়ন দেখে না। তারা দিনের আলোয় রাতের অন্ধকার দেখে। ফখরুল সাহেব চোখে চশমা পড়েছেন, কালো চশমা। দেখতে পাচ্ছেন না যে নিজেদের কিছু নেই। শেখ হাসিনা এত কিছু কেন করলেন? এই জ্বালাই হলো অন্তরজ্বালা, জ্বালায় জ্বলে বিএনপি।’

বিএনপির অনিশ্চয়তার দিকে যাচ্ছে মন্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশ কোনো দিনও অনিশ্চয়তার দিকে যাবে না। যতই ষড়যন্ত্র হোক, যতই চক্রান্ত করুন।’

ওবায়দুল কাদের বলেন, ‘ফখরুল বলেন, আগুনসন্ত্রাস নাকি আওয়ামী লীগ করছে। ফখরুল সাহেব, মিথ্যা কথা আপনি বলতে পারেন? এত মিথ্যাচার করতে পারেন! আগুন সন্ত্রাস কে করেছে, এ দেশের বাচ্চা শিশুও জানে। তখন যে বাচ্চা শিশু ছিল, সেও জানে কারা এই আগুন সন্ত্রাস করেছে। হাওয়া ভবন, বেগম জিয়ার নির্দেশ, কীভাবে চট্টগ্রামে এক নেতাকে হত্যা করা হলো। অডিওটা এখনো আছে। বোম মারো, বেগম জিয়া নিজে বলেছেন, ভুলে গেছেন মির্জা ফখরুল?’

কাদের বলেন, ‘আওয়ামী লীগ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্রের শিকার হয়।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের