হোম > রাজনীতি

সৎ দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য চেয়ে গুগল ফর্ম প্রকাশ এনসিপির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শিক্ষাক্ষেত্রের সমস্যা চিহ্নিত করা ও দীর্ঘমেয়াদি সমাধানের লক্ষ্যে সৎ ও দেশপ্রেমিক শিক্ষকদের তথ্য আহ্বান করে একটি গুগল ফর্ম প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতির মাধ্যমে ফর্মটি প্রকাশ করা হয়৷

দলটির যুগ্ম সদস্যসচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত বিবৃতিতে শিক্ষকদের উদ্দেশে বলা হয়েছে, জুলাই ২০২৪-এর ঐতিহাসিক ছাত্র-জনতার অভ্যুত্থান কেবল একটি সরকার পতনের ঘটনা ছিল না; এটি ছিল নৈতিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক পুনর্জাগরণের সূচনা। শিক্ষা খাতসহ রাষ্ট্রের ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন, অংশীজনদের অধিকার নিশ্চিত করা এবং সেগুলোর গণতান্ত্রিক চরিত্র পুনর্নির্মাণ ছিল ওই অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা।

আরও বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে গড়ে ওঠা দল হিসেবে এনসিপি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষক–শিক্ষার্থীদের অধিকার এবং শিক্ষাক্ষেত্রের নানা অসংগতি নিয়ে সরব রয়েছে। অধিকার আদায়ে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে দলটির নেতা-কর্মীরা রাজপথেও সক্রিয় ভূমিকা পালন করেছেন।

এতে আরও বলা হয়, দীর্ঘ লড়াই-সংগ্রামের পরও শিক্ষাক্ষেত্রে প্রত্যাশার তুলনায় অর্জন খুবই সীমিত। এই অবস্থায় শিক্ষক, শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার দীর্ঘস্থায়ী উন্নয়ন এবং অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে।

শিক্ষকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিক্ষা খাতের সমস্যাগুলো চিহ্নিত করে বাস্তবসম্মত ও দীর্ঘমেয়াদি সমাধান খুঁজতে চায় দলটি। এ লক্ষ্যে ভূমিকা রাখতে আগ্রহী শিক্ষকদের একটি গুগল ফর্মে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপি।

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে মামলায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে আদালতে হাজির হতে হবে

মনিরা-মিতু-নুসরাতের নেতৃত্বে নারীশক্তির আত্মপ্রকাশ

মির্জা আব্বাসের মানহানির অভিযোগে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলার আবেদন

কূটনীতিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুদক চেয়ারম্যানকে পদত্যাগে বাধ্য করা হয়েছে: নাহিদ

এনসিপির ‘নারীশক্তি’র আত্মপ্রকাশ কাল, নেতৃত্বে কারা

মুক্তিযুদ্ধের গৌরবকে আওয়ামী লীগ ভূলুণ্ঠিত করেছে: নাহিদ ইসলাম

ভারতীয় হাইকমিশনের ইফতার মাহফিলে জামায়াত নেতারা

চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া কঠিন হস্তে দমন করা হবে: শিমুল বিশ্বাস

জাতি প্রত্যাশিত সংসদই দেখতে পাবে: সালাহউদ্দিন আহমদ