হোম > রাজনীতি

দেশ টিভির কার্যালয়ে ১২০০ বস্তা চাল পাঠানো প্রয়োজন: উপদেষ্টা আসিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

দেশ টিভির কার্যালয়ে ১২০০ বস্তা চাল পাঠানো প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজ মঙ্গলবার এক ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।

গতকাল সোমবার রাতে ‘উপদেষ্টা আসিফ মাহমুদের বাড়িতে ১২০০ বস্তা চাল পাওয়া গেছে’—মর্মে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যম ও স্বাধীন ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ঘটনাটি যাচাই করে বাস্তব সত্য তুলে ধরে। এসবের মধ্যে আসিফ রিউমর স্কানারের ফ্যাক্টচেকিংয়ের একটি ছবিসহ ফেসবুকে পোস্টও দেন।

ওই পোস্টে উপদেষ্টা আসিফের বক্তব্য নিয়ে দেশের বেসরকারি টেলিভিশন ‘দেশ টিভি’ একটি প্রতিবেদন করে। ওই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়, ‘বাড়িতে মিলল ১২০০ বস্তা চাল, যা বললেন উপদেষ্টা আসিফ’। এই প্রতিবেদনের স্ক্রিনশট নিয়ে ফেসবুকে আরেকটি পোস্ট দেন আসিফ।

উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক পোস্টের স্ক্রিনশট।

ওই পোস্টে তিনি বলেন, ‘১২০০ বস্তা চাল দেশ টিভির কার্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা প্রয়োজন। এগুলা কি ধরনের সাংবাদিকতা করেন ভাই আপনারা?’

এর আগের পোস্টে আসিফ বলেন, প্রথমে চাঁদপুরের একটি ঘটনাকে আমার বাড়ির ঘটনা বলে গুজব ছড়ানো হয় নিষিদ্ধ সংগঠনের বিভিন্ন সাইবার সেল থেকে। কোনো প্রকার যাচাই ছাড়াই বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব সার্কুলেট করলেন।’

পোস্টে আসিফ আরও বলেন, ‘এর প্রেক্ষিতে নগর ভবন অবরোধকারী জনৈক নেতার-কর্মীরা আমার বাবাকে চালচোর, গমচোর বলে শ্লোগান দিচ্ছে। আমাদের ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের বন্ধুরাও শুধুমাত্র প্রতিহিংসাঃবশত নিষিদ্ধ সংগঠনের ছড়ানো গুজব দিয়ে আমার এবং আমার পরিবারের মানহানি করছেন। অথচ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা গঠনমূলক রাজনীতি প্রত্যাশা করেছিলাম।’

আসিফ আরও বলেন, ‘দুঃখজনকভাবে তরুণ নেতৃত্ব ও গঠনমূলক রাজনীতির পরিবর্তে প্রতিহিংসা এবং ব্যক্তি আক্রমণের রাজনীতি বেছে নিচ্ছে। উক্ত ঘটনাটি চাঁদপুরের শাহরাস্তির।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের