হোম > রাজনীতি

সরকার দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

নারায়ণগঞ্জ প্রতিনিধি

আজ দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন ডা. শফিকুর রহমান। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, সরকার দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আমির মাওলানা আব্দুল জব্বার।

ডা. শফিকুর রহমান বলেন, সংসদে দাঁড়িয়ে বিরোধী দলকে তুচ্ছতাচ্ছিল্য করার সংস্কৃতি আওয়ামী লীগ শুরু করেছিল, যা এখন বিএনপিও অনুসরণ করছে।

তিনি বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, ’২৪-এর আন্দোলনের কারণেই ’২৬ সালে নির্বাচন হয়েছে। সরকার ও বিরোধী দল যদি আহত ও শহীদদের অবহেলা করে, তা গাদ্দারির শামিল হবে।’

জামায়াত আমির অভিযোগ করে বলেন, বর্তমান সরকার চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে এবং এসব আগের চেয়ে বেড়েছে। তিনি বলেন, সরকারের কথার সঙ্গে কাজের মিল নেই।

তিনি আরও বলেন, ‘আমাদের বিরুদ্ধে বলা হয়, আমরা জান্নাতের টিকিট বিক্রি করি। কিন্তু প্রকৃতপক্ষে যারা বিভিন্ন নেতার নামের সঙ্গে ধর্মীয় অপব্যাখ্যা জুড়ে দেয়, তারাই এমন বিভ্রান্তি তৈরি করে।’

নারায়ণগঞ্জের ত্বকী হত্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ হত্যাকাণ্ডসহ সাত খুনের মতো ঘটনার বিচার আজও নিশ্চিত হয়নি। তিনি এ বিষয়ে ন্যায়বিচারের দাবি জানান।

সমাবেশ থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা আব্দুল জব্বারকে মনোনয়ন দেওয়ার ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।

বিএনপি সরকারকে অবশ্যই বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

বিএনপির জ্যেষ্ঠ নেতা হারুন অর রশীদ মারা গেছেন, মির্জা ফখরুলের শোক

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় পাকিস্তান

বাবা ‘মুক্তিযুদ্ধে শহীদ’ দাবি করা জামায়াত এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে, বেঁচে আছেন বাবাও

প্রধানমন্ত্রীর ‘ধমকে’ সিলেট থেকে সংসদে এমপি

বিরোধীদলীয় নেতার সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আমাদের খুব গরম বিরোধী দল ভাববেন না: জামায়াত আমির

সংবিধান সংশোধন নয়, সংস্কারের জন্য কমিটি হলে বিবেচনা করব: শফিকুর রহমান

লন্ডনে হাসনাত আবদুল্লাহর সভাস্থল ঘিরে উত্তেজনা, ডিম নিক্ষেপ, আটক ৩

প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে না পারার ব্যাখ্যা দিতে পারেননি—সরকারকে পরওয়ার