হোম > রাজনীতি

নাটোর-১ আসনে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা জাতীয় পার্টির 

লালপুর (নাটোর) প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোরের লালপুরে উপজেলা জাতীয় পার্টির নেতা-কর্মীরা নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ ঘোষণা দেন লালপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও নাটোর জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুর রশিদ মাস্টার। 
 
তিনি বলেন, ‘আমরা শহিদুল ইসলাম বকুল এমপির সাথে নাটোর-১ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে আজ থেকে মাঠে থাকব।’ উপজেলার সব নেতা-কর্মীকে এই আহ্বানে সাড়া দিয়ে নৌকার পক্ষে কাজ করার ঘোষণা দেন তিনি। 

উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক রজব আলী, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ উপজেলার সব ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও নেতা-কর্মীরা। 

এ সময় জাতীয় পার্টির অফিসে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের নৌকার মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বকুলকে ফুলের মালা দিয়ে বরণ করে মিষ্টি বিতরণ করেন জাতীয় পার্টির নেতা-কর্মীরা।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের