হোম > রাজনীতি

মধ্যরাতের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজতের চার আবেদন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: নেতাকর্মীদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ, গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি এবং কওমি মাদ্রাসাগুলো খুলে দেওয়াসহ চার আবেদন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন হেফাজতের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (৪ মে) দিবাগত রাত ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রীর ধানমণ্ডির বাসায় বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হেফাজতের আহ্বায়ক কমিটির সদস্য সচিব নুরুল ইসলাম জিহাদী। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী তাদের আবেদনগুলো বিবেচনা করবেন বলে আশ্বাস দিয়েছেন।

হেফাজতের এই নেতা বলেন, হেফাজতের সাম্প্রতিক আন্দোলনকে কেন্দ্র করে সারাদেশে গ্রেপ্তারকৃত আলেম-উলামা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলিমদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে হবে। দেশব্যাপী গ্রেপ্তার অভিযান এখনও অব্যাহত আছে। পবিত্র রমজান মাসে ইবাদত-বন্দেগি করতে না পেরে অজানা আতঙ্কে দিন পার করছেন আলেম-ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

তিনি বলেন, আমরা আজকের বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি, গ্রেপ্তার-আতঙ্ক ও হয়রানি থেকে তাদের মুক্তি দেওয়া হোক। বিশেষ করে চট্টগ্রামের হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় গণগ্রেপ্তার চলছে। এতে করে সাধারণ মানুষ আতঙ্কে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে। পবিত্র রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের হয়রানি বন্ধ করতে তার কাছে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি।

নূরুল ইসলাম জিহাদী আরও ব‌লে‌ন, ২০১৩ সালে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে যেসব মামলা হয়েছিল, পূর্ব আলোচনা অনুযায়ী সে মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নিতে বলেছি। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে কুরআন হাদিসের শিক্ষাকেন্দ্র কওমি মাদ্রাসাগুলো সরকারের নির্দেশে বন্ধ রয়েছে। আল্লাহর রহমত পাওয়ার জন্য পূর্বের মতো এগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা করা উচিৎ।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের