হোম > রাজনীতি

সবাই ঢাকা-৮-এ আসুন, ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে: নাহিদ ইসলাম

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর একটি ফেসবুক পোস্ট শেয়ার করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সবাই ঢাকা-৮ টে আসুন। ছাত্র-জনতার ভোটাধিকার রক্ষার্থে।’

আজ বৃহস্পতিবার রাত ১০টা ৫০ মিনিটে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলামের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

নাহিদ ইসলামের শেয়ার করা নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্টে বলা হয়, ‘ফলাফল পরিবর্তনের চেষ্টা চলছে, সবাই সতর্ক থাকুন। নিজেদের ভোটকেন্দ্র পাহারা দিতে যারা এখনো আসেননি, এগিয়ে আসুন।’

এর আগে রাত পৌনে ৮টার দিকে ছয় কেন্দ্রের ফল পাল্টে দেওয়ার অভিযোগ করে নাসীরুদ্দীন পাটওয়ারী তাঁর আসনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে অভিযোগ করেন। তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট শাহিন আহমেদ বলেন, বেশ কিছু কেন্দ্রে ভোট গণনা করে এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে।

সংস্কারের দাবি: রাজপথে দীর্ঘমেয়াদি আন্দোলনের আভাস

নতুন রাজনৈতিক দল জেডিপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

পার্থর বিরুদ্ধে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট করে যা বললেন ফয়েজ আহমদ

ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ: এ টি এম আজহার

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ তিন অধ্যাদেশ বাতিল ও স্থগিতে টিআইবির ক্ষোভ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ তৈয়্যব