হোম > রাজনীতি

সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম নিলেন অপু বিশ্বাস ও নিপুণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ও নিপুণ আক্তার।

আজ মঙ্গলবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয় থেকে তাঁরা মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে অপু বিশ্বাস নেন বগুড়ার, নিপুণ আক্তার চট্টগ্রামের সংরক্ষিত আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

দুপুর সাড়ে বারোটার দিকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে ফরম সংগ্রহ করেন অপু বিশ্বাস। ফরম সংগ্রহ শেষে তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যদি সংরক্ষিত আসনে সুযোগ দেন, তাহলে আমি স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করব। বিশেষ করে গ্রামের অনগ্রসর মেয়েদের নিয়ে কাজ করার ইচ্ছে আমার।

বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম বিভাগের বুথ থেকে মনোনয়ন ফরম কেনেন নিপুণ। এবার প্রতিটি মনোনয়ন ফরমের মূল্য ধরা হয়েছে ৫০ হাজার টাকা।

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের

বন্যা পরিস্থিতিতে নেতা-কর্মীদের মাঠে নামার নির্দেশনা ছাত্রদলের

হাসপাতালে ভর্তি বিএনপির মিডিয়া সেলের প্রধান

এডিবির পূর্বাভাস: সাড়ে ৪ শতাংশ হতে পারে দেশের প্রবৃদ্ধি

হাসনাত আবদুল্লাহর উপস্থিতিতে এনসিপির জুলাই পদযাত্রার সভামঞ্চে হট্টগোল, হাতাহাতি

চট্টগ্রামে জলাবদ্ধ এলাকা পরিদর্শনে যাবেন জামায়াত আমির