হোম > রাজনীতি

মেননের আসনে নৌকার প্রার্থী হলেন নাছিম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে নৌকার প্রার্থী হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বর্তমানে ওই আসনটির সংসদ সদস্য রয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন।

আজ রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে বাংলাদেশ আওয়ামী লীগ। বিকেল ৪টায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কেন্দ্রীয় কার্যালয় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে নৌকার টিকিটে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা শুরু করেন। 

২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসন থেকে নৌকার প্রার্থী হিসেবে নির্বাচিত হন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। পরে ২০১৯ সালের ২১ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারীও ছিলেন তিনি।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের