হোম > রাজনীতি

এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত: হাসনাত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। ছবি: ভিডিও থেকে নেওয়া

সরকারের ভেতরেই অনেক সরকার রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, আগের সময় সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি স্পষ্ট থাকলেও এখন কে সিদ্ধান্ত নিচ্ছে, তা বোঝা যাচ্ছে না।

আজ রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের মুক্তিযোদ্ধা হলে ‘জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, সংস্কার ও গণভোট’ শীর্ষক জাতীয় কনভেনশনে বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটি এই কনভেনশনের আয়োজন করে।

সরকারের নীতিনির্ধারণ নিয়ে কঠোর সমালোচনা করে হাসনাত বলেন, ‘আমাদের গভর্নমেন্টের অনেক মুড সুইং হয়। মানে গভর্নমেন্ট আসলে কে এটা বোঝা যাচ্ছে না। মানে এটা আসলে হাসিনার সময় বোঝা যেত যে, ডিসিশনটা দিন শেষে কে নেয়। ডিভোর্সের প্রবলেমও দিন শেষে ডিসিশন দেয় হাসিনা। দিন শেষে সবাই দৃষ্টি আকর্ষণ করত হাসিনার।’

হাসনাত বলেন, ‘এখন বোঝা যাচ্ছে না, সিদ্ধান্তটা কে নেয়। আমার মনে হচ্ছে, সরকারের মধ্যেও আরও অনেক সরকার আছে।’

সরকারের কাছে মানুষের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল রাষ্ট্রের যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে সরকার অনেক দূরে সরে যাচ্ছে বলে অভিযোগ করেন এনসিপির এই নেতা।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ওই দিন জনাব সালাহউদ্দিন সাহেব স্বীকার করলেন, ‘‘আমরা আসলে তখন যা বলা হয়েছে, একরকমভাবে সংস্কার ও নির্বাচন হওয়ার জন্যে সেটা মেনে নিয়েছি; শুধুমাত্র নির্বাচনটা যেন হয়ে যায়, সেই কারণে আমরা মেনে নিয়েছি।’ ’ এটা সরকারের একটা দুর্বলতা।’

এনসিপির এই নেতা বলেন, ‘এটা এক ধরনের ভণ্ডামি। মানে উনি সংসদের মধ্যে দাঁড়িয়ে উনার ভণ্ডামি, উনার হিপোক্রেসি জাতির সামনে প্রকাশ করছেন।’

প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিচার বিভাগ, আমলাতন্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীতে যে কাঠামোগত সংস্কার প্রয়োজন ছিল, তা বাস্তবায়িত হয়নি।

পুলিশ বাহিনী নিয়ে এনসিপি নেতা বলেন, দীর্ঘদিন ধরে পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। অথচ পুলিশও মানুষ, তাদের নিজস্ব সুরক্ষা ও পেশাগত স্বাধীনতা প্রয়োজন।

বিচার বিভাগের ওপর নির্বাহী প্রভাবের অভিযোগ তুলে এনসিপি বলেন, কাগজে-কলমে স্বাধীনতা থাকলেও বাস্তবে প্রভাবমুক্ত বিচার নিশ্চিত করা যাচ্ছে না। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের ক্ষেত্রে অদৃশ্য প্রভাব কাজ করে বলেও দাবি করেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সরকার যদি মনে করে সবকিছু নিয়ন্ত্রণ না করলে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয়, তাহলে তা দীর্ঘ মেয়াদে ইতিবাচক ফল দেবে না। এতে নাগরিকদের মধ্যে বঞ্চনা, প্রতারিত হওয়ার অনুভূতি এবং প্রতিষ্ঠানগুলোর প্রতি আস্থাহীনতা বাড়ছে।’

জ্বালানি খাত প্রসঙ্গে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের বিদ্যুৎ ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে নবায়নযোগ্য জ্বালানির দিকে দ্রুত অগ্রসর হওয়া ছাড়া বিকল্প নেই। বক্তব্যের শেষে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং শক্তিশালী, স্বাধীন প্রতিষ্ঠান গড়ে তোলার বিকল্প নেই। জনগণের যে আকাঙ্ক্ষা থেকে পরিবর্তনের আশা তৈরি হয়েছিল, তা পূরণ করতে হলে প্রকৃত অর্থে সংস্কার বাস্তবায়ন করতে হবে।

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির

১৮ আইন কর্মকর্তার পদত্যাগকে স্টান্টবাজি বলছে বিএনপি

বিচার করুন, না হয় যাওয়ার পথ খুঁজুন: সরকারের উদ্দেশে জামায়াত আমির

আওয়ামী লীগের বিচার দাবিতে এনসিপির বিক্ষোভ মিছিল

বিচার নিশ্চিত না হলে সরকার ৫ বছর পূর্ণ করতে পারবে না: নাহিদ ইসলাম

সাংবাদিকের ওপর হামলা: তদন্তে জামায়াতের কমিটি

বহিরাগতদের উসকানিতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে: জামায়াত

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাক্ষাৎ