হোম > রাজনীতি

ঢাবির মাঠে অনুমতি মেলেনি, পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শনে যুবলীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক ও ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় খেলার মাঠে সমাবেশের অনুমতি পায়নি আওয়ামী লীগ। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান। 

অনুমতি না পেয়ে আগারগাঁও পুরানো বাণিজ্যমেলার মাঠ পরিদর্শনে যাচ্ছে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের প্রতিনিধিরা। স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা এখন পুরানো বাণিজ্যমেলা মাঠ পরিদর্শনে যাচ্ছি। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত আগামীকালই সমাবেশ করব।’ 

এর আগে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠে তারুণ্যের জয়যাত্রা—সমাবেশ করার অনুমতি চায়। কিন্তু তাদের অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

প্রক্টর মাকসুদুর রহমান বলেন, ‘আগামীকাল বিশ্ববিদ্যালয়ের খেলা রয়েছে, ক্লাস পরীক্ষাও চলছে। খেলার মাঠের পাশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। জনসমাগম ও জনদূর্ভোগ এড়াতে বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি।’

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন

প্রেসক্লাবে এসে পদত্যাগের ঘোষণা দিলেন ইশরাক হোসেন

আজ দুপুরেই পদত্যাগের ঘোষণা, এরপর কী করবেন সেটিও ফেসবুকে জানালেন ইশরাক

পদত্যাগের বিষয়ে ফেসবুক পোস্টে জানালেন ইশরাক হোসেন