হোম > রাজনীতি

বিএনপির আন্দোলনে সরকারের টনক নড়েছে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির চলমান আন্দোলনে সরকারের টনক নড়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে তিনি এ কথা বলেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় মির্জা ফখরুল বলেন, ‘চাল-ডাল-তেলসহ দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যখন আমরা সারা দেশে আন্দোলন শুরু করেছি, তখন তাদের (সরকার) টনক নড়ে গেছে। এ জন্য তারা আজকে বিভিন্ন জেলা, থানা ও উপজেলায় আক্রমণ চালাচ্ছে।’ 

দ্রব্যমূল্য লাগামহীন বৃদ্ধির সমালোচনা করে ফখরুল বলেন, ‘এটা এখন বাংলাদেশের প্রত্যেক মানুষের অন্তরের কথা যে, আমরা আর পারছি না। আমাদের পক্ষে আর জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। সাধারণ মানুষের জীবন একেবারে অতিষ্ঠ হয়ে গেছে।’ 

তিনি বলেন, ‘আজকে এই আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেখানে বাংলাদেশের মানুষ বেঁচে থাকার উপায় খুঁজে পাচ্ছে না। বেঁচে থাকার ন্যূনতম যে খাবার, তা কিনতে পারছে না, বেঁচে থাকার নিরাপত্তা পাচ্ছে না।’ 

দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য সরকারের দুর্নীতিকে দায়ী করে বিএনপি মহাসচিব বলের, ‘মূল্যবৃদ্ধির (দ্রব্য) পেছনে একটাই মাত্র কারণ। আওয়ামী লীগের মন্ত্রী ও তাঁদের নেতাদের দুর্নীতি।’ সয়াবিন তেলের দাম বাড়ছে কেন—এমন প্রশ্ন করে মির্জা ফখরুল বলেন, ‘কারণ সয়াবিন তেলের যাঁরা ব্যবসা করেন, তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগের ব্যবসায়ী। গ্যাসের দাম বাড়ছে কেন? কারণ এলপিজি গ্যাস যিনি আমদানি করেন, তিনি তাঁদের উপদেষ্টা।’ 

সরকার পতনের জন্য সবাইকে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আজকে আমাদের আর কোনো পথ নেই। তাঁদের (সরকার) সরাতে হবে। প্রয়োজনে আরেকটা মুক্তিযুদ্ধ করতে হবে।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের