হোম > রাজনীতি

সমাবেশ করে চাঙা হতে চায় বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২৬ এপ্রিল (শুক্রবার) রাজধানীর নয়াপল্টনে সমাবেশের ডাক দিয়েছে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলের কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তির দাবিতে গত শনিবার এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

অনেক দিন বিরতির পর সমাবেশ সফল করতে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে সংগঠনটি। গত শুক্রবার থেকে এ বিষয়ে প্রস্তুতিমূলক সভা করছে তারা। এরই ধারাবাহিকতায় আজ সোমবার রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা সাংগঠনিক জোনের প্রস্তুতিমূলক সভা ডাকা হয়েছে।সেখানে মহানগরের অন্তর্গত প্রতিটি থানা, ওয়ার্ড ও ইউনিট কমিটি ছাড়াও প্রতিটি অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।

এদিকে শুক্রবারের সমাবেশের বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে লিখিতভাবে জানানো হয়েছে। তবে গতকাল রোববার সন্ধ্যায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ বিষয়ে কিছু জানায়নি ডিএমপি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (দপ্তরের চলতি দায়িত্ব) সাইদুর রহমান মিন্টু গতকাল আজকের পত্রিকাকে বলেন, সব ঠিক থাকলে শুক্রবার বেলা ৩টা থেকে সমাবেশের কার্যক্রম শুরু করা পরিকল্পনা আছে। তবে গরমের তীব্রতা বেশি থাকলে একটু দেরিতে শুরু করা হবে।

দলীয় সূত্র বলছে, নেতা-কর্মীদের চাঙা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে হাইকমান্ডের নির্দেশনায় নতুন করে মাঠে নামছে বিএনপি। এর অংশ হিসেবে শুক্রবার সমাবেশের ডাক দেওয়া হয়েছে। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের