হোম > রাজনীতি

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশ করবে জামায়াত

নিজস্ব প্রতিবেদক

আগামী ৩ জানুয়ারি রাজধানী ঢাকায় মহাসমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, বিচার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবিতে এই সমাবেশ করবে দলটি। এ উপলক্ষে দ্রুততম সময়ের মধ্যে তারা আনুষ্ঠানিকভাবে কর্মসূচি ঘোষণা করবে বলে জানা গেছে।

জামায়াত সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সাম্প্রতিক এক বৈঠকে ঢাকায় মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ৩ জানুয়ারি ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই সমাবেশ হবে। মহাসমাবেশ সফল করতে ইতিমধ্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সমাবেশ বাস্তবায়ন কমিটি হয়েছে। এই কমিটির অধীনে বেশ কয়েকটি উপকমিটিও গঠন করা হয়েছে। কমিটিগুলো সমাবেশ সফল করতে একাধিকবার বৈঠকও করেছে। জেলা-উপজেলা পর্যায় থেকেও ঢাকায় লোক আনার চেষ্টা করবে দলটি। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের সমাবেশে কয়েক লাখ নেতা-কর্মী ও সমর্থক জমায়েত করার চেষ্টা করবে বলে আশা করছেন দলটির কেন্দ্রীয় কমিটির একাধিক নেতা।

এ বিষয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী ৩ জানুয়ারি সমাবেশের অনুমতি চাওয়া হয়েছে। আগামীকালের মধ্যে আশা করি জানানো হবে আমাদের। বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে ওসমান হাদির শহীদ হওয়ার ঘটনা, অবৈধ অস্ত্র উদ্ধারসহ বেশ কয়েকটি ইস্যু সামনে রেখে আমাদের এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।’

বিএনপির শরিক জোট: মিত্রদের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হচ্ছে নৈশভোজ

ব্যারিস্টার জমির জামায়াত নেতাদের পক্ষে আদালতে দাঁড়িয়েছেন, আমরা তাঁর প্রতি কৃতজ্ঞ: জামায়াত আমির

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক, আলোচনায় প্রাধান্য পেল যেসব

বাঁশখালীতে বন্যায় ভেসে যাওয়া নিহত দুই শিশুর পরিবারের পাশে ছাত্রদল

চট্টগ্রামে বন্যায় ভোগান্তি, সহায়তায় এনসিপির রেসপন্স টিম

ভোট গণনায় এদিক-ওদিক হলে হাত থাকবে না: সারজিস

বিএনপি ক্ষমতায় এসে হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে: হাসনাত

ভোট চুরি জুলাইয়ের আগেও হয়েছে, পরেও হয়েছে: হাসনাত আবদুল্লাহ

শেখ হাসিনা যদি দেশে ফেরে, তা হবে ফাঁসির রায় কার্যকরের জন্য: নাহিদ ইসলাম

জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি হলে রাজপথে নামার হুঁশিয়ারি ইসলামী আন্দোলনের