হোম > রাজনীতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ওপরে ঠিকঠাক, ভেতরে সদরঘাট: আযাদ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন চলাকালে হাঙ্গামা না হলেও ভোটগ্রহণ শেষে কারসাজির অভিযোগের ইঙ্গিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, ‘বাংলায় বলে ওপরে সব ঠিকঠাক, ভেতরে সদরঘাট।’

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) নবনির্বাচিত কমিটির অভিষেক ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন হামিদুর রহমান আযাদ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আযাদ বলেন, ‘ত্রুটিপূর্ণ জায়গার বিষয়ে না বললে সত্যকে গোপন করা হবে। কমিশন বারবার বলেন, নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কথা সত্য, সব কমিশন এটা বলে আসছে। এবারে নির্বাচনে সব রাজনৈতিক দল সহযোগিতা করছে। গুণগত পরিবর্তন হচ্ছে, এবারের নির্বাচনে কেন্দ্রে হাঙ্গামা আমরা দেখিনি। কিন্তু বাংলায় বলে, ওপরে সব ঠিকঠাক, ভেতরে সদরঘাট। আমাদের প্রবাদে এটা আছে। ’

জামায়াত নেতা বলেন, ‘নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়েছে পাটওয়ারী সাহেব বলেছেন। কীভাবে হয়েছে? ভোট গ্রহণই—সুষ্ঠু নির্বাচন নয়। সুষ্ঠু নির্বাচনে ফেয়ারলি ফলাফল ঘোষণা করতে হবে। নির্বাচন প্রক্রিয়া গ্রহণযোগ্য কিছু কার্যক্রম হয়েছে। কিন্তু মোটাদাগে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলে আমরা মনে করি না।’

সাংবিধানিক ধারাবাহিকতা নয়, বিশেষ প্রেক্ষাপটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হয়েছে উল্লেখ করে জামায়াতের এ নেতা বলেন, ‘ইতিহাসের সেরা নির্বাচনের প্রতিশ্রুতি সিইসি মহোদয় জাতির সামনে দিয়েছিলেন। আমরা মন ভরে, বুকভরে আশায় ছিলাম। কিন্তু আমরা সে নির্বাচন পেয়েছি কি না, তা প্রশ্নের দোলাচলে প্রবহমান আছে।’ প্রত্যাশিত নির্বাচন কতটুকু পেয়েছেন তা নিয়ে প্রশ্ন রাখেন তিনি।

স্থানীয় সরকার নির্বাচন ত্রুটিমুক্ত করার জন্য কমিশনের প্রতি আহ্বান জানান জামায়াত নেতা। আযাদ বলেন, ফ্যাসিবাদী আমলের মতো রক্তারক্তি-সংঘর্ষের মতো ঘটনা না ঘটুক। রাজনৈতিক সরকার থাকার কারণে হস্তক্ষেপ না হয়, তা নিয়ে এখন থেকে কাজ করতে হবে। এটা অনেক বড় চ্যালেঞ্জ। এটার জন্য জনগণের স্বার্থে জামায়াত সব ধরনের সহযোগিতা করবে বলেও জানান তিনি।

আযাদ বলেন, ‘নাসীরুদ্দীন পাটওয়ারী কিন্তু বলেছে, আমরা কিন্তু রাজপথে আছি। উত্তপ্ত অবস্থানের ওপর যদি গোলাবারুদ নিক্ষেপ হলে বড় ধরনের ক্ষতি হয়ে যায়। দেশটা সেদিকে যাক, তা আমরা চায় না। তা থেকে রক্ষা করা সকলের দায়িত্ব।’

হামিদুর রহমান আযাদ বলেন, গণতন্ত্রের মূল ভিত্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র কখনো শক্তিশালী হয় না। গণতান্ত্রিক নির্বাচন অবাধ, স্বচ্ছ ও সুষ্ঠু হতে হবে।

ছাত্ররাজনীতি: শিক্ষাঙ্গনে অস্থিরতায় সেই লেজুড়বৃত্তি

সংবিধান সংশোধন কমিটি: কমিটিতে মতামতও দেবে না বিরোধী দল

৫ দফা দাবিতে ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের’ প্রতীকী লংমার্চ

বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে হামলার প্রতিবাদে ঢাবিতে শিবিরের গণজমায়েত

আমরা শৃগালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: রেজাউল করীম

‘কেন্দ্রের এই বোঝাপড়া তৃণমূল পর্যন্ত নামলে কি আলিফের চোখটা যেত’, তাসনিম জারার পোস্ট

ফ্যাসিবাদী আমলে আপনারাও মজলুম ছিলেন, এখন সেগুলোরই পুনরাবৃত্তি করছেন: জামায়াত আমির

আপনার দলের লোকেরাই আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে চায় না: কর্নেল অলি

এনসিপি নেতা সালাউদ্দিন তানভীর কারাগারে

এনসিপির সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার, জানালেন সারজিস আলম