হোম > রাজনীতি

গণতন্ত্র রক্ষায় সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে: মঈন খান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘একদলীয় শাসনে বাংলাদেশে আজ মুক্ত গণমাধ্যম অনুপস্থিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। তিনি বলেছেন, ‘আওয়ামী লীগের নীতি অনুযায়ী, কথা অনুযায়ী, বক্তব্য অনুযায়ী, চিন্তাধারা অনুযায়ী, বাংলাদেশের ১৮ কোটি মানুষকে এক লাইনে চলার জন্য যেখানে বাধ্য করা হয় সেখানে সংবাদপত্রের স্বাধীনতা বা গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না।’ 

আজ রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৪ উপলক্ষে বিএনপি-সমর্থিত ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশ এই সভার আয়োজন করে। 

আবদুল মঈন খান বলেন, ‘গণতন্ত্র রক্ষার মূল কবজ হচ্ছে মুক্ত সংবাদমাধ্যম। গণতন্ত্রকে রক্ষা করতে হলে আজকে বাংলাদেশের সংবাদপত্রের স্বাধীনতা নতুন করে প্রতিষ্ঠা করতে হবে।’ 

মঈন খান আরও বলেন, ‘সরকার যত বড় শক্তিশালী হোক, তারা যদি অন্যায় করে সেই অন্যায়কে প্রকাশ করে দিয়ে মিডিয়া সেই রাষ্ট্রকে গড়তে পারে, ভাঙতে পারে। আজকের সরকার এই সত্যকে যত শিগগিরই উপলব্ধি করবে আমি বলব—এটা তাদের জন্য তত মঙ্গল।’ 

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় ঢাকা সাংবাদিক ইউনিয়ের সভাপতি মো. শহীদুল ইসলাম, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি খায়রুল বাশার, এ কে এম মহসিন, সহকারী মহাসচিব বাছির জামাল, এহতেসামুল হক শাওন, কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় নেতা রফিক মুহাম্মদ, রাশেদুল হক, দিদারুল আলম, শাহনাজ পলি, খন্দকার আলমগীর হোসেন, সাঈদ খানসহ আরও অনেকে বক্তব্য দেন।

সংসদে বিরোধী দল স্পিকারের নিরপেক্ষতা পায়নি: জামায়াত আমির

‘৫ আগস্টের চেতনা আজ পদদলিত’ পোস্ট দিয়ে ছাত্রদল নেতার পদত্যাগ ঘোষণা

ডেপুটি স্পিকারের সঙ্গে খ্রিষ্টান কমিউনিটির সাক্ষাৎ

তুমি সব বোঝো মানি, যতটুকু বোঝো না ততটুকুই আমি: আখতারকে আইনমন্ত্রী

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎ শুরু শুক্রবার

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় জোটের ১৫ দিনের কর্মসূচি

স্থানীয় নির্বাচন: বড় দলের ‘বঞ্চিতদের’ ভেড়াতে চায় এনসিপি

চার-পাঁচজন উপদেষ্টার কাছে গিয়েও ‘হেল্প’ পাইনি: মাহফুজ আলম

চীন সফরে রওনা দিয়েছে বিএনপির প্রতিনিধিদল

এল নতুন সংগঠন ‘উন্মোচন’, করবে কৃষকের অধিকার ও শিকড়ের সন্ধান