হোম > রাজনীতি

মহিলা দলের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। পল্টন থানার একটি ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বরিশালের সমাবেশ শেষ করে আজ রোববার ভোরে তিনি  লঞ্চযোগে ঢাকার সদরঘাটে ফিরলে তাঁকে র‍্যাব-৩-এর একটি দল গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাঁকে র‍্যাব-৩-এর টিকাটুলী কার্যালয়ে নেওয়া হয়। এরপর তাঁকে পল্টন থানায় হস্তান্তর করা হয়।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম তাঁকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

মনিরুল ইসলাম জানান, র‍্যাব-৩ তাঁকে গ্রেপ্তার করে আজ সকালে পল্টন থানায় হস্তান্তর করে। সুলতানা আহমেদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে আজ সকালে সুলতানা আহমেদের স্বামী তৌফিক আহমেদ তাঁর গ্রেপ্তারের বিষয়টি জানান। এরপর দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘গতকাল শনিবার বরিশাল শহরে বিএনপির বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়ে ঢাকায় পৌঁছালে তাঁকেসহ অন্যদের আটক করে নিয়ে গেছে র‍্যাব।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের