হোম > রাজনীতি

১৮ ফেব্রুয়ারি মহানগর পর্যায়ে পদযাত্রা করবে বিএনপি  

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

ইউনিয়ন পর্যায়ের পর এবার দেশের সব মহানগরে পদযাত্রা করবে বিএনপি। আগামী ১৮ ফেব্রুয়ারি মহানগর পর্যায়ে একযোগে এই কর্মসূচি পালিত হবে।

আজ রোববার রাজধানীর শ্যামলীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রা থেকে এই কর্মসূচির ঘোষণা দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

নতুন কর্মসূচি ঘোষণা করে খন্দকার মোশাররফ বলেন, বিদ্যুৎ, গ্যাস, চাল, ডাল, তেল, আটা, লবণসহ নিত্যপণ্যের মূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দীদের মুক্তি দাবি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ১৮ ফেব্রুয়ারি সব মহানগরের পদযাত্রা ঘোষণা করছি। বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে, সবাই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

পদযাত্রা কর্মসূচি পালনের মাধ্যমে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতির আহ্বান জানান খন্দকার মোশাররফ।

হাসানুল হক ইনুর সাজা ন্যায়বিচারের মানদণ্ডে অপর্যাপ্ত: এনসিপি

স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপিরই ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

শিক্ষা খাতে বাজেটের ২৫ শতাংশ বরাদ্দের দাবিতে ঢাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের বিক্ষোভ

খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধিদল

মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক

জুলাই স্মরণে ৩৬ দিনের কর্মসূচি এনসিপির

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম খতিয়ে দেখার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে—প্রশ্ন আজহারের

চাঁদাবাজির একটাই সাজা মুচলেকা—সংসদে জামায়াতের এমপি সাইফুল

ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি ঘোষণা