হোম > রাজনীতি

জামায়াতের আমির-সেক্রেটারিসহ গ্রেপ্তার ১০ 

প্রতিনিধি, রংপুর 

নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অপরাধে জামায়াতে ইসলামীর রংপুর কোতোয়ালি থানা আমির ও সেক্রেটারিসহ ১০ নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার রাতে রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (ডিবি অ্যান্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তার আসামিরা হলেন কোতোয়ালি থানা জামায়াতে ইসলামীর আমির ফরহাদ হোসেন মন্ডল (৩৮), সেক্রেটারি শাহানত মিয়া (৪৫), কর্মপরিষদ সদস্য লোকমান আলী (৬৫), মাহমুদুর রহমান (৬০), জাহাঙ্গীর আলম (৫০), ওয়ায়দুর রহমান (৪০), মশিউর রহমান (৪০), মিজানুর রহমান (৩৮), শরিফুল ইসলাম (৩৬) ও আব্দুল মালেক (৩০)।

পুলিশ জানায়, শোকাবহ আগস্ট মাসে রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করতে একত্র হওয়ার গোপন সংবাদ পেয়ে বুধবার ভোরে নগরীর দক্ষিণ বাবুখাঁ এলাকার একটি বাসায় অভিযান চালানো হয়। তখন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়। এসময় অজ্ঞাত আরও ১৪ থেকে ১৫ জন আসামি পালিয়ে যান। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নেতা কর্মীদের নামে নাশকতার মামলার পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ। 

মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন চান ৬৭ নেত্রী

বিএনপি নেতা-কর্মীরা বিভিন্নভাবে মানুষকে নাজেহাল করেছেন: জামায়াত আমির

কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

দুর্গাপূজার নিরাপত্তায় জামায়াতও দায়িত্বশীল ভূমিকা রাখবে: শফিকুর রহমান

দেশ উগ্র ডানপন্থার ট্রেনে উঠে গেছে: মাহফুজ আলম

সাতক্ষীরায় যুবককে পিটিয়ে হত্যা: তীব্র নিন্দা ও প্রতিবাদ এনসিপির

ধর্মীয় পরিচয়ের কারণে বৈষম্যের শিকার হলে প্রতিবাদ করবে এনসিপি: নাহিদ ইসলাম

রাজনৈতিক অঙ্গনকে ফের অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: রিজভী

ইচ্ছাকৃতভাবে বিরোধী দলকে সংবিধান সংস্কারপ্রক্রিয়া থেকে বাইরে ঠেলে দেওয়া হচ্ছে: পরওয়ার

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস