হোম > রাজনীতি

সিপিবির ত্রয়োদশ কংগ্রেস ১৯ থেকে ২২ সেপ্টেম্বর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে সংবাদ সম্মেলন করে সিপিবি। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ত্রয়োদশ কংগ্রেস ১৯ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। আজ বুধবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির চেয়ারম্যান আবু সাইদ। লিখিত বক্তব্য উত্থাপন করেন ত্রয়োদশ কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক মিহির ঘোষ। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। এবারের কংগ্রেসের মূল স্লোগান নির্ধারণ করা হয়েছে—সমাজ বদলের লক্ষ্যে শোষণ-বৈষম্যহীন বাম গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করো।

সংবাদ সম্মেলনে মিহির ঘোষ বলেন, এবারের কংগ্রেসে দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হবে এবং পার্টির করণীয় নির্ধারণ করা হবে। একই সঙ্গে কমিউনিস্ট পার্টির চূড়ান্ত লক্ষ্য সম্পর্কেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

মিহির ঘোষ আরও বলেন, প্রতি কংগ্রেসের মতো এবারও রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচির খসড়া দলিল তিন মাস আগে সব সদস্য ও প্রার্থী সদস্যদের কাছে পাঠানো হয়েছে। শাখা, উপজেলা ও জেলা পর্যায়ের সম্মেলনে মতামত নেওয়ার পর তা কংগ্রেসে উপস্থাপন করবেন প্রতিনিধিরা। আলোচনা শেষে রাজনৈতিক প্রস্তাব ও কর্মসূচির দলিল চূড়ান্ত করা হবে।

মিহির ঘোষ বলেন, পার্টির গঠনতন্ত্র অনুযায়ী জেলা সম্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কংগ্রেসের জন্য ৫২৫ জন প্রতিনিধি ও ২৬ জন পর্যবেক্ষক নির্বাচিত হয়েছেন। উদ্বোধনী দিনে বয়স ৭০ বছরের বেশি এবং ৩০ বছরের বেশি সময় ধরে পার্টির সঙ্গে যুক্ত ভেটেরান কমরেডদের সম্মাননা জানানো হবে। সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় দুই শতাধিক প্রবীণ কমরেড কংগ্রেসে যোগ দেবেন।

চার দিনব্যাপী এই কংগ্রেস পরিচালনার জন্য প্রেসিডিয়াম, অডিট কমিটি, পরিচয়পত্র যাচাই কমিটি, প্রস্তাব বাছাই কমিটি ও মুখপাত্র নির্বাচন করা হবে। প্রতিদিন সন্ধ্যায় মুখপাত্ররা কার্যক্রম সম্পর্কে দেশবাসীকে অবহিত করবেন বলেও জানান তিনি।

মিহির ঘোষ জানান, কংগ্রেসের উদ্বোধনী অধিবেশন আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বেলা ৩টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী পর্ব শেষে বিএমএ মিলনায়তনে কাউন্সিল অধিবেশন শুরু হবে।

নেতারা জানান, নানা বাস্তবতায় এবারের কংগ্রেসে বিদেশি বামপন্থী সংগঠনসমূহের প্রতিনিধিরা যোগদান করছেন না। তবে ইতিমধ্যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সিপিবির কংগ্রেস উপলক্ষে শুভেচ্ছাবার্তা জানিয়েছে তারা। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে এই কংগ্রেসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে সিপিবি। কংগ্রেসে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, বৈষম্যহীন সমাজ গঠন, শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তাহীনতা দূরীকরণ, হত্যাকাণ্ডের বিচারসহ বিভিন্ন বিষয়ে কর্মপন্থা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন নেতারা।

প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন: শফিকুর রহমান

জুলাই ধারণ না করায় গণভোটের রায় বাস্তবায়ন করছে না সরকার: গোলাম পরওয়ার

মামলা দেন আমার নামে, নিজে সারেন্ডার করে জেলে যাব: নাহিদকে ইশরাক

বিএনপির দুর্গাপূজা পর্যবেক্ষণ কমিটির পূজামণ্ডপ পরিদর্শন

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

বাংলাদেশি জাতীয়তাবাদে সব সম্প্রদায়ের স্থান সংরক্ষিত: রিজভী

আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতায় ইশরাককে অস্ত্র হাতে নিতে হয়েছে: আখতার হোসেন

স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের: হাসনাত আবদুল্লাহর ফেসবুক পোস্ট

দলকে বিব্রত না করতেই পদত্যাগ, মেয়র নির্বাচন করতে প্রস্তুত: ইশরাক হোসেন

প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চেয়েছি: ইশরাক হোসেন