হোম > রাজনীতি

মাইকে বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, ইমিসহ তিনজন কারাগারে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রতীকী ছবি

শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ইস্যুতে সৃষ্ট অপ্রীতিকর পরিস্থিতির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী ও বাম সংগঠনের নেত্রী শেখ তাসনিম আফরোজ ইমিসহ তিনজনকে কারাগারে পাঠানো হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অপর আসামিরা হলেন– নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল শাখার সাবেক কর্মসংস্থান সম্পাদক মো. আসিফ আহমেদ সৈকত ও দলটির নেতা আব্দুল আল মামুন।

আসামিদের আদালতে হাজির করে তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহবাগ থানার উপপরিদর্শক মো. আশাদুল ইসলাম। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রোববার গ্রেপ্তার এই তিনজনসহ অজ্ঞাত ২০-৩০ জনের জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইন ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে তাদের বিরুদ্ধে এই মামলা করে পুলিশ।

মামলায় বলা হয়েছে, গত শনিবার দুপুর আনুমানিক ৩টার দিকে শাহবাগ থানাধীন শহীদুল্লাহ হল ক্রসিং এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কতিপয় সদস্য সমবেত হয়ে মাইকে ৭ মার্চের ভাষণ বাজাচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এ সময় পালানোর চেষ্টাকালে স্থানীয় জনসাধারণের সহায়তায় মো. আসিফ আহমেদ সৈকতকে আটক করা হয়। পরবর্তীতে একই দিন রাত ৯টা ২০ মিনিটের দিকে জাতীয় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমির নেতৃত্বে আরও ১০-১৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়ো হন।

শাহবাগ থানা মসজিদে তখন তারাবির নামাজ চলছিল। আসামিরা মসজিদের দিকে মুখ করে লাউড স্পিকারে উসকানিমূলক স্লোগান দেন। এ ছাড়া তারা সরকারবিরোধী ষড়যন্ত্রের উদ্দেশ্যে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম সচল করার চেষ্টা করেন। তখন আসামিরা পুলিশের কাজে বাধা প্রদান করেন এবং থানা হেফাজত থেকে আসামি আসিফ আহমেদ সৈকতকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রতিনিধি এ বি যুবায়ের এবং মোহাম্মদ মোসাদ্দেকের নেতৃত্বে একদল শিক্ষার্থী আব্দুল আল মামুন ও শেখ তাসনিম আফরোজ ইমিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

জানা গেছে, রাজধানীর চানখাঁরপুল এলাকায় দুটি বক্স ভাড়া করে ৭ মার্চের ভাষণ প্রচার করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ সৈকত। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাঁকে আটক করে। এর প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার বিপরীতে জাতীয় জাদুঘরের ফটকে একটি রিকশায় মাইক বেঁধে ৭ মার্চের ভাষণ বাজাতে শুরু করেন শেখ তাসনিম আফরোজ ইমি।

তথ্যমতে, আটক আসিফকে ছাড়ানোর দাবিতে কর্মসূচি ঘোষণা করেছিলেন ইমি।

বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

সীমান্তে কাঁটাতারের বেড়া দিয়ে, মানুষ হত্যা করে বন্ধুত্ব হয় না: নাহিদ ইসলাম

শাপলা চত্বরে বিএনপির ভূমিকা কেমন ছিল, তা বিশ্লেষণের দাবি রাখে: নাহিদ ইসলাম

আফ্রিকার জঙ্গল থেকে কেউ এখানে এসে চাঁদাবাজি করে না: জামায়াত আমির

নির্বাচনে জামায়াতের ব্যয় সাড়ে ৪ কোটি

শুভেন্দু অধিকারীকে জি এম কাদেরের অভিনন্দন

যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলে হচ্ছে নতুন কমিটি

৭ দফা দাবিতে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন

নবাগতদের যাচাই-বাছাই, মূল্যায়নে এনসিপির সার্চ কমিটি

উপজেলা ও পৌরসভা নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থীর নাম ঘোষণা, দেখুন তালিকা