হোম > রাজনীতি

বিএনপির এমপিরা মাকাল ফল: হুইপ আতিক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপিদলীয় সংসদ সদস্যদের মাকাল ফলের সঙ্গে তুলনা করেছেন সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক। জাতীয় সংসদে তিনি বলেছেন, ‘আমাদের দেশ, আমাদের গ্রাম এলাকায় মাকাল ফল নিয়ে নানা রকম প্রবাদ আছে। মাকাল ফল বাইরে টুকটুকে সুন্দর ভেতরে বিড়ালের বিষ্ঠা। বর্তমান সংসদে মাকাল ফলের মতো বিএনপির ২-১ জন নেত্রী আছে। যাঁদের বাইরে সুন্দর, ভেতরে নিষ্ফল। ফলের কোনো গন্ধ নাই।’ 

আজ মঙ্গলবার জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে আতিউর রহমান আতিক এসব কথা বলেন। 

আতিউর রহমান আতিক বলেন, ‘বিএনপির অর্বাচীন এই সমালোচকেরা না জেনে, না বুঝে ভারতের ভূপেন হাজারিকা সেতুর সাথে পদ্মা সেতুর তুলনা করে। বিএনপির দুঃশাসনের সময় যাঁরা লন্ডন ছিলেন তাঁরাই তাঁদের গডফাদারের আশীর্বাদপুষ্ট হয়ে জ্ঞানশূন্য অবস্থায় এখন আবোল-তাবোল কথা বলছেন সংসদে। তাঁরা কোথায় কোন গোল্ডেন টয়লেটের সঙ্গে বাংলাদেশের আত্মমর্যাদার প্রতীক পদ্মা সেতুর সাথে তুলনা করে প্রকৃতপক্ষে তাঁদের মুখই হচ্ছে টয়লেট সমতুল্য।’ 

বিএনপিদলীয় সংসদ সদস্য রুমিন ফারহানার দিকে ইঙ্গিত করে হুইপ বলেন, ‘যাঁর বাবা বঙ্গবন্ধুর খুনি মোশতাকের দল ডেমোক্রেটিক লীগের সেক্রেটারি ছিলেন। পনেরোই আগস্টকে যিনি নাজাত দিবস হিসেবে ঘোষণা করেছিলেন, তাঁদের সন্তানের মুখে জাতি কী প্রত্যাশা করবে? প্রবাদ আছে কুকুর নদীর পানি খেলে নদীর পানি নষ্ট হয় না।’ 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের