হোম > রাজনীতি

ইসির সংলাপে বাংলাদেশ মুসলিম লীগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন (ইসি)। চলমান এই সংলাপের সপ্তম দিনে আজ সোমবার আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। দলটির মহাসচিব কাজী আবুল খায়েরের নেতৃত্বে ১২ সদস্যের একটি দল সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আলোচনায় অংশ নেয়। 

সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্ব করছেন। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে ইসি এই সংলাপের আয়োজন করেছে। 

এ বৈঠকে ইসির সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথসহ কমিশনের চার কমিশনার উপস্থিত রয়েছেন। 

আজ সোমবার চারটি দলের সঙ্গে ইসির সংলাপের কথা ছিল। কিন্তু কর্নেল অলির নেতৃত্বাধীন লিভা‌রেল ডে‌মোক্র্যা‌টিক পা‌র্টি (এল‌ডি‌পি) ও বজলুর রশিদ ফিরোজের নেতৃত্বাধীন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ ইসির এই আমন্ত্রণে সাড়া দিচ্ছে না। দল দুটি আজকের পত্রিকাকে জানিয়েছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি করে আসছে দীর্ঘদিন ধরেই। কিন্তু সরকার তাদের দাবি মানেনি। বরং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে দুইবার নির্বাচন আয়োজন করেছে। তাই এবার আর কোনো দলীয় সরকারের অধীনে নির্বাচনে যাবে না দল দুটি। একই ইস্যুতে দেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপিও ইসির সংলাপে অংশ নেয়নি।

নির্বাচনে বিদ্রোহী প্রার্থী: বিএনপিতে ফিরতে চান বহিষ্কৃতরা, দলে ভিন্নমত

বৈষম্যহীন বাংলাদেশের জন্য আন্দোলন করেছিলাম: হাসনাত আবদুল্লাহ

এমপি মুজিবুর রহমানের মোবাইল ফোন চুরি

রাষ্ট্রপতি আদেশ না মানলে সরকার ও সংসদ অবৈধ: গোলাম পরওয়ার

সময়ের প্রয়োজনে সংবিধান সংশোধন হতে পারে: জাপা চেয়ারম্যান

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

এনসিপি কার্যালয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল, দিয়েছে বাণিজ্য চুক্তির ব্যাখ্যা

এমপি গাজী নজরুলকে বহিষ্কারের সিদ্ধান্ত জামায়াতের

নির্বাহী পরিষদের বৈঠক ডেকেছে জামায়াত, বহিষ্কার হতে পারেন এমপি গাজী নজরুল

জুলাইয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েও অবহেলিত শ্রমিকেরা: শিমুল বিশ্বাস