হোম > রাজনীতি

শনিবার ঢাকায় গণ অনশন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে চলমান কর্মসূচির অংশ হিসেবে আগামী শনিবার (২ এপ্রিল) রাজধানীতে গণ অনশন করবে বিএনপি। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন। এর আগে বিএনপির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, আগামী শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণ অনশন কর্মসূচি পালন করার কথা রয়েছে। তবে এই স্থানের বিষয়টি কর্তৃপক্ষের অনুমতির ওপর নির্ভর করছে বলেও জানান তিনি। 

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে গত এক মাসব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল, তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে। 

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে—প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘এটা তাঁরা নিয়মিত বলেন। তাঁদের কাছে সহনীয়, কিন্তু বাংলাদেশের মানুষের কাছে সহনীয় নয়।’ 

গত এক মাস ধরে যে কর্মসূচি পালন করেছেন, তাতে সরকারের দিক থেকে কোনো পরিবর্তন দেখছেন কী না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, না সরকারের দিক থেকে কোন পরিবর্তন নেই। তাঁদের চামড়া গন্ডারের মতো। 

আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সকল গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের