হোম > রাজনীতি

আলোচিত ঢাকা–১০ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

শেখ রবিউল আলম। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকার আলোচিত সংসদীয় আসন ১০-এ প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এই আসনে দলটির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন শেখ রবিউল আলম।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন। একই সঙ্গে দেশজুড়ে আরও ৩৫ আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

আসনগুলো হচ্ছে ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৫, নওগাঁ-৫, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৫, নড়াইল-২, খুলনা-১, পটুয়াখালী-২, বরিশাল-৩, ঝালকাঠি-১, টাঙ্গাইল-৫, ময়মনসিংহ-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৫, মানিকগঞ্জ-১, মুন্সিগঞ্জ-৩, ঢাকা-৭, ঢাকা-৯, ঢাকা-১৮, গাজীপুর-১, রাজবাড়ী-২, ফরিদপুর-১, মাদারীপুর-১, মাদারীপুর-২, সুনামগঞ্জ-২, সুনামগঞ্জ-৪, সিলেট-৪, হবিগঞ্জ-১, কুমিল্লা-২, চট্টগ্রাম-৩, চট্টগ্রাম-৬, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১৫ ও কক্সবাজার-২

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান ও হাজারীবাগ থানা নিয়ে গঠিত ঢাকা–১০ আসনে গত ৯ নভেম্বর ভোটার হওয়ার আবেদন করেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এর আগে মুরাদনগর উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৩ আসনের ভোটার ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক এই সমন্বয়ক। এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন—রাজনৈতিক অঙ্গনে শুরুতে এমন আলোচনা চলছিল।

পরে গুঞ্জন ওঠে, বিএনপির সঙ্গে আসন সমঝোতা হলে অন্তর্বর্তী সরকার থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসনে নির্বাচন করতে পারেন আসিফ মাহমুদ।

বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করলে তাতে ঢাকা-১০ আসন ফাঁকা রাখা হয়। এতে আসিফকে ঘিরে গুঞ্জন আরও পাকাপোক্ত হয়।

তবে আজ দ্বিতীয় দফায় প্রার্থী ঘোষণাকালে মির্জা ফখরুল জানান, ঢাকা–১০ আসনে বিএনপির প্রার্থী হচ্ছেন শেখ রবিউল আলম।

গণভোট নিয়ে আলোচনা আদালতে নয়, সংসদে হওয়া উচিত: জামায়াত

রাষ্ট্রপতির বক্তব্য দিয়ে সংসদ শুরু হতে পারে না: আসিফ মাহমুদ

সীতাকুণ্ডে শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় জামায়াতের নিন্দা ও প্রতিবাদ

বিরোধী দলকে ডেপুটি স্পিকার অফার করেছি: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই গণহত্যার বিচার ও সংস্কার বাস্তবায়নে এনসিপির দুই কমিটি গঠন

ইরানে মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সিপিবির বিক্ষোভ

অধিকাংশ ‘না’ ভোট লাঙ্গলের: জি এম কাদের

রাষ্ট্রপ্রধানদের হত্যার প্রবণতায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন: জামায়াত আমির

ইসরায়েলের শক্তির উৎস সারা বিশ্বের মানুষ জানে: এ টি এম আজহার

খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক