হোম > রাজনীতি

বিএনপি এলে দেশের অবস্থা আরও ভয়াবহ হবে: জি এম কাদের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মানুষ আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে চায় না। দুটি দলের বিকল্প হিসেবে জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। 

আজ রোববার দুপুরে বনানীতে জাপার চেয়ারম্যানের কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কিশোরগঞ্জ জেলা জাপার নেতৃবৃন্দের সঙ্গে এদিন মতবিনিময় করেন জাপা চেয়ারম্যান।

কাদের বলেন, ‘আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি এলে দেশের অবস্থা আরও ভয়াবহ হয়ে উঠবে। খারাপ অবস্থার ধারাবাহিকতা সৃষ্টি হবে। বিএনপি বিনা বিচারে হত্যা শুরু করেছে। আওয়ামী লীগ এসে তার ধারাবাহিকতায় রক্ষা করছে। বিএনপি দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে, আওয়ামী লীগ এসে সেই ধারাবাহিকতায় রক্ষা করছে।’

মতবিনিময়কালে জাপা চেয়ারম্যান বলেন, ‘কাউকে ক্ষমতায় নিতে বা ক্ষমতাচ্যুত করতে জাতীয় পার্টির রাজনীতি নয়। জাতীয় পার্টি দেশের মানুষকে মুক্তি দিতেই রাজনীতি করছে। আমরা কারও আস্থা অর্জন বা কারও বিরাগভাজন হতে রাজনীতি করি না। দেশ ও মানুষের স্বার্থে জাতীয় পার্টি কাকে সমর্থন দেবে তাও পরে বিবেচনা করা হবে।’

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদকে বিএনপির সরকার সুচিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত করেছে বলেও অভিযোগ করেন জি এম কাদের। তিনি বলেন, ‘হুসেইন মুহম্মদ এরশাদ জেলখানায় যখন অসুস্থ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন, তখন আমরা পিজি হাসপাতালে সুচিকিৎসার জন্য সরকারের কাছে আবেদন করেছিলাম। তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাও এরশাদের সুচিকিৎসার জন্য বিবৃতি দিয়েছিলেন। কিন্তু বিএনপি সরকার তখন জেলখানা থেকে পিজি হাসপাতালে নিয়ে হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসার ব্যবস্থা করেনি। আজ বিএনপি তাদের নেত্রীর চিকিৎসার জন্য কান্নাকাটি করছে।’ 

মতবিনিময় সভায় জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, চেয়ারম্যানের উপদেষ্টা মনিরুল ইসলাম মিলন, জহিরুল আলম রুবেল, যুগ্ম মহাসচিব জসিম উদ্দিন ভূঁইয়া, সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন খানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের